মঙ্গলবার , ৭ ফেব্রুয়ারি ২০২৩ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে ২৪, লাখ টাকার গাঁজাসহ গ্রেপ্তার ৪

প্রতিবেদক
সনি নিউজ
ফেব্রুয়ারি ৭, ২০২৩ ২:৩০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী র‌্যাব-৫ এর সদস্যরা অভিযান চালিয়ে বিপুল পরিমান গাঁজাসহ চারজনকে আটক করেছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরীর খানসামার চক মিয়াপাড়া নামক এলাকায় এ অভিযান চালায় র‌্যাব।

আটককৃতরা হলো, হরিপুর এলাকার মুকুল হোসেনের ছেলে নাইমুল ইসলাম (২৭), নতুন বুধপাড়া এলাকার আব্দুর রহমানের ছেলে রাশিদুল হক (২৫), রায়পাড়া এলাকার আনারুল ইসলামের ছেলে রনি খান (২৮) ও ফেতরাপাড়া এলাকার মোজাম্মেল হোসেনের ছেলে মিলন হোসেন (৩৫)।

মঙ্গলবার সকালে পাঠানো র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, নগরীর বোয়ালিয়া থানার মিয়াপাড়া খানসামার চক এলাকার সাধারণ গ্রন্থাগারের সামনে কিছু মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যসহ বিক্রির জন্য অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব ওই এলাকায় অভিযান চালায়। পরে সেখান থেকে সন্দেহভাজন হিসাবে চারজনকে আটক করে। আটকের পর তাদের কাছে তল্লাশী চালিয়ে ৪০ কেজি গাঁজা, ৬টি মোবাইল, ১২টি সীমকার্ড, একটি ইজিবাইক, একটি মোটরসাইকেল উদ্ধার হয়। উদ্ধারকৃত গাঁজার মূল্য ২৪ লাখ টাকা।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, ওই গাঁজা রাজশাহী মহানগরসহ আশপাশের মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রিয়ের উদ্দেশ্যে তারা সেখানে অবস্থান করছিল। তারা দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত। পরে নগরীর বোয়ালিয়া থানায় সোপর্দ করে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দেয়া হয়েছে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

গোদাগাড়ীতে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে কিশোর খুন: পলাতক আসামি কলিম গ্রেফতার

রাজশাহীতে শিবিরের ঝটিকা মিছিল, গ্রেফতার ২

তানোরে ভুয়া প্রতিবন্ধী সাজিয়ে সরকারি  টাকা আত্মসাত অভিযোগের এক মাসেও কোনো ব্যবস্থা নেই !

রাজশাহী নগরীতে এ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহী নগরীতে এ্যালকোহলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে বিপুল পরিমাণ ফেনসিডিল সহ শীর্ষ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

রাজশাহী নগরীতে মাদক সহ ৪ জন গ্রেপ্তার

রাজশাহীতে বসুন্ধারার গ্যাস সিলিন্ডার কেটে বিক্রির; গ্রেফতার ৩

চাহিদা পূরণ করতে, বিশ্বের সবচেয়ে দামি রোবট কিনলেন মুকেশ পত্নী, জানুন পুরো ঘটনা!

রাজশাহীতে দুদকের ছয়তলা ভবন নির্মাণে ব্যয় ১৯ কোটি ৬৪ লাখ টাকা!

শেখ হাসিনা আওয়ামী লীগকে চূড়ান্তভাবে দাফন করেছেন