রবিবার , ৯ মার্চ ২০২৫ | ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নির্মম হামলার শিকার ইভেন, শরীরে শতাধিক ক্ষতচিহ্ন—অপরাধীরা এখনো

প্রতিবেদক
sonynews
মার্চ ৯, ২০২৫ ৭:৩৩ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে সাংস্কৃতিক কর্মী মনোয়ার বিন তারেক ইভেনের উপর হামলার ৭ দিন পেরিয়ে গেলেও মামলার কোনো আসামিকে থানা পুলিশ এখনো গ্রেফতার করতে না পারায় ইভেনের পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। এদিকে আসামিপক্ষের লোকজন মামলাটি প্রত্যাহার করে নেয়ার জন্য মামলার বাদীসহ ইভেনের পরিবারকে নানাভাবে হুমকি-ধমকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মামলার আসামিরা হলেন বুদ্দু সাদেক (২৫) , বিকি (৩০), উভয়ের পিতা আইয়ুব মহলদার , অন্ত (২২) পিতা দেলোয়ার হোসেন সবাই রাজশাহী নগরীর বোয়ালিয়া থানার বাসিন্দা। আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও গ্রেফতার হয়নি কেউ।

জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি দুপুরে নগরের গুলগফুর পেট্রোল পাম্প এলাকায় ইভেনের উপর সশস্ত্র হামলা চালায় সন্ত্রাসীরা । এ সময় স্থানীয়রা ইভেনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় ইভেনের পিতা মনোয়ারুল ইসলাম বকুল বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় মামলা দায়ের করেন।

মনোয়ারুল ইসলাম বলেন, আসামীরা নগরের চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হওয়ার পুলিশের সাথে তাদের সক্ষতা থাকায় তাদের গ্রেফতার করা হচ্ছে না। আসামিরা আমাদের প্রকাশ্যে হুমকি দিচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য। আমরা ঠিকমতো চলাফেরা করতে পাচ্ছি না।

এ বিষয়ে জানতে চাইলে বোয়ালিয়া মডেল থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহমেদের সাথে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্ঠা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

মহান মে দিবসে বাঘায় বর্ণাঢ্য র‌্যালি ও শ্রমিক সমাবেশ

রাজশাহী নগরীতে চোরাই মোটরসাইকেলসহ দুইজন গ্রেফতার

পত্নীতলায় নিজ সন্তানকে নদীতে নিক্ষেপ করেছেন মা,পাশে দাড়ালেন প্রশাসন

বাংলার বিবেক পত্রিকার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

রাজশাহীতে এইচএসসির পাঁচ পরীক্ষার্থীর জামিন

ওবায়দুল কাদেরের জন্য ২০০ মণ মাংস দিয়ে এমপি একরামুলের মেজবান

না.গঞ্জ থেকে ২ মাসের শিশুর পা মুচড়ে দেয়া অভিযুক্ত চাচি গ্রেপ্তার

মতিহারে ওভারব্রিজে ভয়াবহ দুর্ঘটনা: দুই স্কুলছাত্রের মৃত্যু

বিভিন্ন শ্রেণীপেশার মানুষের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন রাসিক প্রশাসক

রাজশাহীতে জামায়াতে ইসলামী কাশিয়াডাঙ্গা থানার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ