সোমবার , ২১ নভেম্বর ২০২২ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

স্ত্রীকে নিয়ে বিলাসবহুল ভবনে ছেলে, বাবা থাকেন মুরগির খামারে

প্রতিবেদক
সনি নিউজ
নভেম্বর ২১, ২০২২ ১:১৬ অপরাহ্ণ
স্ত্রীকে নিয়ে বিলাসবহুল ভবনে ছেলে, বাবা থাকেন মুরগির খামারে

অনলাইন ডেস্ক: কুমিল্লা লাকসাম উপজেলায় ৫ তলা ভবনের ৩ তলায় ছেলে সামছুল হক ও স্ত্রী শাহিদা আক্তার বসবাস করেন। বুদ্ধিপ্রতিবন্ধী অসুস্থ বৃদ্ধ বাবাকে ফেলে রেখেছেন ভবনের ছাদে মুরগি খামারের সাথে ছোট টিনের ঘরে।

অসুস্থ বৃদ্ধ বাবা ইয়াকুব আলী (৮০) কুমিল্লা লাকসাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে কলেজ রোড ও পশ্চিমগাঁও পুরান বাজার এলাকার বাসিন্দা।

গতকাল রবিবার বিকেলে সরেজমিনে এই দৃশ্য দেখা গেছে। লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন ও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর এ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন।

স্থানীয়রা বলেন, বৃদ্ধ ইয়াকুব আলী উপজেলা কান্দিরপাড় ইউনিয়ন ছঁনগাও গ্রামের নিজবাড়িতে স্ত্রী ও দুই ছেলে, পাঁচ মেয়ে নিয়ে থাকতেন। ২০০৬ সালে তার স্ত্রী মৃত্যুর পর অসুস্থ হয়ে পড়েন তিনি। বৃদ্ধের বড় ছেলে ২০০৭ সালে উপজেলার পশ্চিমগাঁও পুরান বাজার এলাকায় ‘হক মঞ্জিল’ নামে একটি বহুতল ভবন নির্মাণ করেছেন। ছেলে সামছুল হক ভবনের তিন তলায় স্ত্রী ও সন্তানদের নিয়ে থাকেন। পাঁচ তলা ভবনের ছাদের ওপর একটি টিনের ঘরে রেখেছেন তার বৃদ্ধ বাবাকে। ঘরের একপাশে মুরগি খামার অন্যপাশে বস্ত্রহীন অবস্থায় পড়ে আছেন বৃদ্ধ ইয়াকুব আলী। চটের বিছানার আশপাশ দুর্গন্ধ ও ব্রয়লার মুরগির ময়লা।

লাকসাম পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আবু সায়েদ বাচ্চু বলেন, ভুক্তভোগী বৃদ্ধকে প্রায়ই এলাকায় দেখতাম। তবে গত কয়েক মাস ধরে দেখি না। তার ছেলে সন্তানরা থাকার পরও নিজবাড়ির ছাদে বসবাস এটি খুবই দুঃখজনক।

লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা মতিন জানান, ‘গতকাল রোববার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। পরে বৃদ্ধ বাবাকে তাদের বাসায় নিয়ে আসার জন্য সময় দেওয়া হয়েছে। যদি তারা দায়িত্ব পালন না করে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে আ.লীগের প্রার্থীকে শুভেচ্ছা, পুলিশ ফাঁড়ির ইনচার্জ প্রত্যাহার

রাজশাহীতে আরএমপির বৃহৎ ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

রাজশাহী নগরীতে মোটরসাইকেল-সহ চুরি সিন্ডিকেটের মূল হোতা গ্রেপ্তার

রাজশাহী নগরীতে মোটরসাইকেল-সহ চুরি সিন্ডিকেটের মূল হোতা গ্রেপ্তার

একটি আইডি থেকে কোনোমুখী টিকিট কাটা যাচ্ছে না, নতুন নিয়মে ভোগান্তি যাত্রীদের

রাজশাহীতে অনুষ্ঠিত হলো ২১তম অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬-এর আঞ্চলিক পর্ব

রাজশাহীতে খালেদা জিয়া ও শহীদদের স্মরণে মিশুক সিএনজি মালিক সমিতির দোয়া মাহফি

‘স্ত্রীকে হত্যার’ পর শ্বশুরকে ফোন: যুবক গ্রেপ্তার

রাজশাহীতে ডিবি’র পৃথক দুটি অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেট ও হেরোইন সহ গ্রেফতার দুই

ঢাকায় নিখোঁজ চাঁদপুরের কলেজছাত্রী নাজমা আক্তার, রহস্যময় বার্তায় দুর্ঘটনার দাবি

রাজশাহী নগরীতে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত