রবিবার , ১৮ জুন ২০২৩ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

টাকার ব্যাগ নিয়ে রাজশাহীতে নির্বাচন কর্মকর্তার বাসায় আ.লীগ নেতা লিমন!

প্রতিবেদক
সনি নিউজ
জুন ১৮, ২০২৩ ৭:৩২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে রাতের আঁধারে নির্বাচন কর্মকর্তার বাড়িতে প্রবেশ করেন মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ইসতিয়াক আহমেদ লিমন। খবর পেয়ে প্রতিদ্বন্দ্বি প্রার্থীর লোকজন ওই বাড়ি ঘেরা করে বিক্ষোভ করে। পরে রাত ১২টার দিকে পুলিশ গিয়ে ওই আওয়ামী লীগ নেতাকে বাড়ি থেকে বের করে থানায় নিয়ে যায়। তার মামা নগরীর ২২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী টেকন।

নগরী সাগরপাড়া এলাকায় জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেন ওই বাড়িতে ভাড়া থাকেন। লিমনকে ওই বাড়ি থেকে বের করে রাত ১২টার পর পুলিশ ওই বাড়িতে তল্লাশী শুরু করে। শেষ খবর পাওয়া পর্যন্ত ডিবি পুলিশ ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা ওই বাড়িতে অবস্থান করছিল।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১০ টার দিকে আওয়ামী লীগ নেতা মীর ইসতিয়াক আহমেদ লিমন তার মামা কাউন্সিলর প্রার্থীর আব্দুল হামিদ সরকার টেকনের পক্ষে অবস্থান নিতে নির্বাচন কর্মকর্তা আবুল হোসেনকে ম্যানেজ করতে যান। লিমন টাকার ব্যাগ নিয়ে নির্বাচন কর্মকর্তার বাড়িতে ঢুকেছেন এমন খবরে স্থানীয় লোকজন ওই নেতাকে বাড়িতে আটকে রাখেন।

পরে খবর পেয়ে এলাকাবাসীর সঙ্গে যুক্ত হয়ে অবস্থান নেন আওয়ামী লীগের নেতাকর্মীরাও। এরপর সেখানে যান পুলিশ ও প্রশাসনের লোকজনও। খবর পেয়ে লিমনের পরিবারের সদস্যরাসহ তার সমর্থকরা সেখানে আসলে চরম উত্তেজনা সৃষ্টি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে ধাক্কাধাক্কি শুরু হলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বোয়ালিয়া থানার ওসি সোহরাওর্দী হোসেন বলেন, রাজশাহী জেলা নির্বাচন কর্মকর্তা আবুল হোসেনের বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা লিমনকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে। কেন তিনি ওই নির্বাচন কর্মকর্তার বাড়িতে গিয়েছিলেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত জানা যাবে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

জনগণ বিএনপিকে সমুদ্রে নিক্ষেপ করবে : রাজশাহীতে তথ্যমন্ত্রী

বিশ্ব পরিযায়ী পাখি দিবস উদযাপন পরিবেশ হত্যাকারীর বিচার নিশ্চিতের দাবী

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক ব্যবসসায়ী গ্রেপ্তার

সন্ত্রাস ও সহিংসতা প্রতিরোধে রাসিকের ১৯নং ওয়ার্ডে মতবিনিময় সভা অনুষ্ঠিত

রাজশাহীর আমচত্ত্বরে পথভোলা ১০ বছরের শিশু উদ্ধার, পরিবারে সন্ধান চাই পুলিশ

গভীর রাতের মানবতা: প্রসব যন্ত্রণায় কাতর অচেনা মাকে বাঁচাতে ছুটে গেলেন ডিকো

হলিউডে মুসলিম প্রতিনিধিত্বের স্বল্পতা নিয়ে প্রশ্ন মালালার

হলিউডে মুসলিম প্রতিনিধিত্বের স্বল্পতা নিয়ে প্রশ্ন মালালার

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে AI Hackathon অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন Algonox, রানার-আপ LazyCoder ও Margin Makers

রাসিক কর্মচারী ইউনিয়নের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সংবর্ধনা অনুষ্ঠিত

রেলের ডিজেল ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি, ক্ষতিপূরণ দেবে ঠিকাদার