সোমবার , ৩১ অক্টোবর ২০২২ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

৬ দিনেও সন্ধান মিলেনি নিখোঁজ মা-মেয়ের

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ৩১, ২০২২ ১০:১২ পূর্বাহ্ণ
৬ দিনেও সন্ধান মিলেনি নিখোঁজ মা-মেয়ের

অনলাইন ডেস্ক: বরগুনা বেতাগীতে ডাক্তার দেখাতে এসে মা রোজিনা আক্তার (২৫) ও তার তিন বছরের মেয়ে সাবিলা নুরহায়াত গত ছয় দিন ধরে নিখোঁজ রয়েছে। পরিবারের পক্ষ থেকে ইতোমধ্যে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজের গত ছয় দিনেও এখনো তাদের কোনো সন্ধান মেলেনি। এতে নিখোঁজের পরিবারের মধ্যে হতাশা ও আতঙ্ক বিরাজ করছে।

রোজিনা আক্তার উপজেলার ৫ নম্বর বুড়ামজুমদার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আশরাফ আলী আকনের মেয়ে। গত ২৬ অক্টোবর তারা বাড়ি থেকে বের হন। এরপর তারা এখনো বাড়ি ফেরেনি।

তাদের কেউ ধরে নিয়ে গেছে, নাকি নিজেরাই নিজে আত্মগোপন করেছেন, নাকি আত্মহত্যা করেছেন এসব নিয়ে ধোয়াশার সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীসহ কারো কাছে এসবের উত্তর মিলছে না।

বুড়ামজুমদার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ গোলাম রব জানান, ‘সংশ্লিষ্ট ইউপি সদস্য মারফত নিখোঁজের খবরটি আমি পেয়েছি। যতটুকু জেনেছি মা ও মেয়ে বাড়ি থেকে বের হওয়ার পর এখনো তারা ফেরেনি।’

এলাকাবাসীর ধারণা, পরকীয়ার জেরে রোজিনা বাড়ি ছেড়ে থাকতে পারেন।

বিষয়টি নিশ্চিত করে বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ আলম হাওলাদার জানান, থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এখনো তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। তবে খুঁজে বের করতে সব ধরনের চেষ্টা চালছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রুয়েটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নগরীতে পুলিশ সদস্যকে অপহরণের পর নির্যাতণ: কুখ্যাত ছিনতাকারী রুমেল গ্রেফতার

আয়ারল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ

আয়ারল্যান্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েই বিশ্বকাপে বাংলাদেশ

ঢাকায় বসে অফিস করায় নেসকোর এমডির ব্যাখ্যা তলব: নড়েচড়ে বসেছে মন্ত্রণালয়

চাঁদাবাজির মিথ্যা মামলা দাবি বিএনপির: ডেভেলপার মোস্তাফিজের বিচারের দাবিতে রাজশাহীতে সংবাদ সম্মেলন

Royal Enfield Classic 350 And The Classic 500 Launched.

রাজশাহীতে তিন থানার অভিযানে ইয়াবা, অ্যালকোহল-চোলাই মদ ও নগদ টাকা সহ গ্রেপ্তার ৪

দীর্ঘদিনের প্রচেষ্টায় বাস্তবায়ন হচ্ছে রাজশাহী-কলকাতা ট্রেন চলাচল

মোহনপুরে ২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন

জুলাই বিপ্লবে শহীদ, আহত ও পঙ্গুত্বদের স্মরণে মহিলা জামায়াতের আলোচনা সভা