• রাজশাহী, বাংলাদেশ
  • ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপসহ চোর গ্রেফতার

প্রকাশ: শুক্রবার, ১৫ মার্চ, ২০২৪ ৬:১৮

রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপসহ চোর গ্রেফতার

স্টাপ রিপোর্টার:বগুড়া জেলার আদমদিঘী থানার গোড়গ্রামে অভিযান চালিয়ে চোরাই ল্যাপটপসহ এক চোরকে গ্রেফতার করেছে নগরীরবোয়ালিয়া মডেল থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে এ অভিযান চালায় থানা পুলিশ।

গ্রেফতারকৃতর নাম শফিকুল ইসলাম (৫৩)। তিনি বগুড়া জেলার আদমদিঘী থানার গোড়গ্রামের মো: মকবুল হোসেনের ছেলে।

নগর পুলিশ জানায়, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বিলগাতুয়া গ্রামের এস এম শাহিনুর রহমান (২৫) রাজশাহী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তিনি গত ১৩ই মার্চ সকাল সাড়ে ৭ টায় ময়মনসিংহে তাঁর ভাইয়ের কাছে যাওয়ার জন্য বোয়ালিয়া থানার ভদ্রা বাস স্ট্যান্ডে গিয়ে বাসে উঠেন। সেখানে বাসের সিটের উপর ল্যাপটপের ব্যাগ রেখে তিনি হাতমুখ ধোয়ার জন্য নিচে একটি হোটেলে যান। হাতমুখ ধুয়ে ফিরে এসে দেখেন তাঁর ল্যাপটপের ব্যাগের মধ্যে ল্যাপটপটি নাই। আশপাশে অনেক খোঁজাখুঁজি করেন। খোঁজাখুঁজি করে না পেয়ে বোয়ালিয়া থানায় এজাহার দায়ের করেন তিনি।

উক্ত মামলার প্রেক্ষিতে বোয়ালিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (অতি: ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) বিভূতি ভূষন বানার্জীরে সার্বিক তত্ত্বাবধানে বোয়ালিয়া থানা পুলিশের একটি দল চোরাই ল্যাপটপ উদ্ধারসহ আসামি গ্রেফতাররে অভিযান শুরু করে।

নগরীর বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ মো: হুমায়ুন কবির অপারেশন কন্ট্রোল অ্যান্ড মনিটরিং সেন্টারে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে আসামিকে শনাক্ত করে। এরপর বোয়ালিয়া থানা পুলিশের ওই দল তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ২ টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বগুড়া জেলার আদমদিঘী থানার গোড়গ্রাম থেকে আদমদিঘী থানা পুলিশের সহযোগিতায় শফিকুল ইসলামকে চোরাই ল্যাপটপসহ গ্রেফতার করেন।

জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮