সোমবার , ৩ অক্টোবর ২০২২ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ুদারকে ধর্ষণের অভিযোগ

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ৩, ২০২২ ৬:৫৬ অপরাহ্ণ
ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ঝাড়ুদারকে ধর্ষণের অভিযোগ

অনলাইন ডেস্ক: কক্ষে ডেকে নিয়ে এক নারী ঝাড়ুদারকে ধর্ষণের অভিযোগ উঠেছে ঠাকুরগাঁও সদরের ঢোলার হাট ইউনিয়নের চেয়ারম্যান অখিল চন্দ্র রায় ও হিসাব সহকারী ইব্রাহিম আলীর বিরুদ্ধে।

এ ঘটনায় গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রুহিয়া থানায় তাদের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা করেছেন ভুক্তভোগী ওই নারী।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ঢোলার হাট ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান অখিল চন্দ্র রায় ও হিসাব সহকারী ইব্রাহিম আলি ঢোলারহাট ইউনিয়ন পরিষদে এক নারীকে ঝাড়ুদার হিসেবে কাজ দেন। সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা দেয়ার আশ্বাসে গত ২৭ সেপ্টেম্বর বিকেলে ওই নারীকে চেয়ারম্যানের কক্ষে ডেকে নিয়ে বাথরুম পরিষ্কার করতে বলেন চেয়ারম্যান অখিল চন্দ্র রায়। ওই নারী বাথরুম পরিষ্কার করতে গেলে সুযোগ বুঝে প্রবেশ করে দরজা লাগিয়ে দেন চেয়ারম্যান। এরপর তিনি ধর্ষণ করে চলে যান।

পরবর্তীতে ওই নারী কান্নাকাটি করলে হিসাব সহকারী ইব্রাহিম আলী দৌড়ে আসেন এবং তার কক্ষে ডেকে নিয়ে জানতে চাইলে তিনি বিষয়টি খুলে বলেন। তবে ঘটনা শোনার পর তিনিও তার রুমে ওই নারীকে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ইব্রাহীমের কাছ থেকে ছুটে বেরিয়ে যান ওই নারী।

ভুক্তভোগী ওই নারী বলেন, ধর্ষণের ঘটনার পর বাড়ি ফিরে ঘটনাটি আমার স্বামী ও পরিবারের লোকজনকে জানাই। পরবর্তীতে ওই দিন রাতেই চেয়ারম্যান অখিল চন্দ্র রায় ও হিসাব সহকারী ইব্রাহিম আলি আমার বাড়িতে এসে তাদের ভুল স্বীকার করেন। এ সময় আমাদের কাছে ক্ষমা চেয়ে চিকিৎসার জন্য ২০০০ টাকা বিছানার ওপর ফেলে চলে যান তারা।

এ বিষয়ে অভিযুক্ত অখিল চন্দ্র রায়ের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমাকে ও আমার হিসাব সহকারীকে সামাজিকভাবে হেয় করতেই প্রতিপক্ষরা এ ধর্ষণের নাটক সাজিয়েছে।

এ সময় তিনি দাবি করেন, আমাকে ঘায়েল করতে প্রতিপক্ষের লোকজন ধর্ষণের নাটক সাজিয়েছে। আমি কোনোভাবেই জড়িত ছিলাম না, আর আমাকে সমাজে হেয় করার জন্য এসব করা হচ্ছে।

রুহিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা বলেন, থানায় মামলা হয়েছে। পুলিশ হেফাজতে ওই নারীর ডাক্তারি পরীক্ষা করার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত