শনিবার , ১৬ আগস্ট ২০২৫ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সিলেটে আ.লীগ সভাপতির রোষানলে বিএনপি নেতা কারাগারে

প্রতিবেদক
sonynews
আগস্ট ১৬, ২০২৫ ৬:০৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাঘাই ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মনজুর আহমদ আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দিন ও তার ছেলে তাজউদ্দিনের রোষানলে পড়ে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ ওঠেছে।

শনিবার সিলেট জেলা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে মনজুরের ভাই জয়নাল আবেদীন এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, আলাউদ্দিন ও তাজউদ্দিন শতাধিক লোক নিয়ে তাদের বাড়ি দখলের চেষ্টা চালায়। এ সময় হামলায় মনজুরসহ পরিবারের কয়েকজন গুরুতর আহত হয়ে ওসমানী মেডিকেলে চিকিৎসা নেন। হামলাকারীরা বাড়ি ও দোকান থেকে প্রায় ৪৯ লাখ টাকার মালামাল লুটপাটের পাশাপাশি ৩৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি করে।

অভিযোগে বলা হয়, মামলা হলেও আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি পুলিশ। উলটো আওয়ামী লীগ সভাপতির ছেলে তাজউদ্দিনের করা মিথ্যা মামলায় আহত বিএনপি নেতা মনজুর ও তার ভাই খলিল কারাগারে রয়েছেন।

সংবাদ সম্মেলনে মনজুরের ভাই ফখরুল ইসলাম ও সাদেক আহমদও উপস্থিত ছিলেন। তারা হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বাঘায় হোন্ডা মেগা সার্ভিস ক্যাম্প ও ফ্রি মেডিকেল চেকআপের আয়োজন

অনিয়ম দুর্নীতি, অদক্ষতার অভিযোগে রাসিকের ১৬১ কর্মীকে অব্যাহতি, ৩৮ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ

বিএমডিএ’র তানোর কার্যালয়ে বিএনপি নেতাদের তালা

দুই কর্মকর্তার দ্বন্দ্বের জেরে আমনুরা খাদ্য গুদামে ব্যাপক হট্রগোল

প্রাথমিকে শিক্ষক বদলি: ফের নীতিমালা সংশোধনের সিদ্ধান্ত

হেফাজতে থাকা আসামির বক্তব্য প্রচার-বিচারকের নির্দেশে আদালতে আরএমপি কমিশনার

ব্রিটিশ হাইকমিশনারের আমন্ত্রণে নৈশভোজে রাসিক প্রশাসক

ওসির মোবাইলে আসা ৩২ লাখ টাকা অনলাইন জুয়ার

সেবায় দিক দিয়ে দেশসেরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল

ক্ষমতাসীনদের ইশারায় সারাদেশে লুটপাট হচ্ছে: মোনায়েম মুন্না