বুধবার , ২৭ সেপ্টেম্বর ২০২৩ | ২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীর মানুষদের ভেড়ার সাথে তুলনা করে ফেসবুকে বাজে মন্তব্য, গ্যাস কোম্পানী প্রকৌশলীর

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ৮:৫৩ অপরাহ্ণ

ইফতেখার আলম বিশাল: রাজশাহীর মানুষদের ভেড়ার সাথে তুলনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানী লিমিটেডের সহকারি প্রকৌশলী কামরুল আলম। এঘটনায় ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে রাজশাহী স্থানীয় জনমনে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে প্রকৌশলী কামরুল আলম (Kamrul Alam) তার এ নামের ফেসবুক ভেরিফাইড পেজে একটি ভিডিও বার্তা ছাড়েন এবং তাতে লেখেন, বর্তমানে রাজশাহীর কিছু মানুষের কর্মকান্ড!

ভিডিওটিতে দেখা গেছে, একটি ভেড়া তার সিং দিয়ে বাসভবনের মেইন গেটে আঘাত করছে। কারণ অপর প্রান্তে ভেড়ার প্রতিচ্ছবি উঠে আসায় তার প্রতিপক্ষ ভেবেই এমনটা করছে বলে ধারণা করা হচ্ছে। তাহলে রাজশাহীর মানুষরা ভেড়ার মত আচরণ করে! তিনি কি এটি বুঝাতে চেয়েছেন! এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ফেসবুক জুড়ে।

এব্যপারে পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানি লিমিটিডের সহকারি প্রকৌশলী কামরুল আলম সনি বাংলাকে বলেন, আমি কাউকে উদ্দেশ্য করে এটি করেনি। পরক্ষনে তিনি ভুল স্বীকার করে বলেন, এটি আমার ফেসবুক থেকে এখনি ডিলেট করে দিচ্ছি।

এদিকে একজন দায়ীত্ববান ব্যক্তি দ্বারা এধরণের ন্যাক্কারজনক ঘটনা ভিন্ন চোখে দেখছেন রাজশাহীর স্থানীয়রা। গোলাম সারওয়ার কমেন্টে লিখেছেন, ”ভেড়াকে মানুষ মনে করেন, নাকি মানুষকে ভেড়া”? তার উত্তরে কামরুল আলম লিখেছেন ”ভেড়াগুলোকে মানুষ মনে করেছিলাম সরল মনে”। আবার কেউ হ্যা, হ্যা রিএ্যাক্টও দিয়েছেন।

শাহমখদুম থানা মোড়ের স্থানীয় বাসিন্দা বুলবুল আহম্মেদ বলেন, কামরুল আলম রাজশাহীতে চাকরি করছেন। মেয়েকে স্কুলে লেখাপড়া করাচ্ছেন অথচ তিনি রাজশাহীর শান্তি প্রিয় মানুষদের নিয়ে একটি পশুর সাথে তুলনা করে ফেসবুকে বাজে মন্তব্য করবেন এটি আমরা বরদাস্ত করবোনা। কামরুল আলমের বিরুদ্ধে আইগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।

জানতে চাইলে রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মো: আমিনুর রহমান খান বলেন, বিষয়টি আমার জানা নেই। এমনটি হয়ে থাকলে কামরুল আলমের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাষ্ট্র রক্ষায় বিএনপির নেতাকর্মীরা জীবন দিতে পারে : মিনু

নগরীতে র‌্যাবের অভিযানে হেরোইনস স্বামী-স্ত্রী গ্রেফতার

অস্তিত্বের প্রশ্নে কমালা হ্যারিসকে নির্বাচিত করুন

১০ বছর পর শয্যাশায়ী জীবন থেকে মুক্তি, হুইলচেয়ার পেয়ে আবেগে কাঁদলেন শতবর্ষী জমেলা বেগম

Cargo industry welcome foreign investment

রাজশাহীতে বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ শফিকুর রহমান বাদশার পক্ষ্যে ঐক্যবদ্ধ রাসিকের কাউন্সিলরবৃন্দ

রাজশাহীতে প্রেমিকার সঙ্গে অন্তরঙ্গ ছবি ফাঁস, বিচার চাইলেন কলেজছাত্র

জনতা ব্যাংকের উদ্যোগে দু:স্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

সমাবেশকে ঘিরে বিএনপি কোন অশুভ তৎপরতা চালায় তাহলে রাজপথেই সমুচিন জবাব দেওয়া হবে, লিটন

সমাবেশকে ঘিরে বিএনপি কোন অশুভ তৎপরতা চালায় তাহলে রাজপথেই সমুচিন জবাব দেওয়া হবে, লিটন