বুধবার , ৮ এপ্রিল ২০২৬ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

যৌন হয়রানির অভিযোগে মাছরাঙ্গা টিভির স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানী চাকরিচ্যুত

প্রতিবেদক
sonynews
এপ্রিল ৮, ২০২৬ ৬:৫৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: যৌন হয়রানির অভিযোগের প্রেক্ষিতে মাছরাঙ্গা টেলিভিশনের রাজশাহীস্থ স্টাফ রিপোর্টার গোলাম রাব্বানীকে চাকরিচ্যুত করা হয়েছে।

মাছরাঙ্গা টেলিভিশনের মানবসম্পদ (এইচআর) বিভাগের কর্মকর্তা মাসুদ পারভেজ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রতিষ্ঠানটির সকল কার্যক্রম থেকে গোলাম রাব্বানীকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং তার সঙ্গে মাছরাঙ্গা টেলিভিশনের আর কোনো সম্পৃক্ততা নেই।

ভুক্তভোগী শিক্ষার্থীদের অভিযোগে জানা যায়, গোলাম রাব্বানী, যিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যাডভাইজার ও খণ্ডকালীন শিক্ষক হিসেবেও কর্মরত ছিলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের নারী শিক্ষার্থীদের অনলাইন নিউজ পোর্টাল স্কাইবাংলা নেট এবং মাছরাঙ্গা টেলিভিশনে ইন্টার্নশিপ ও চাকরির প্রলোভন দেখিয়ে যৌন হয়রানি ও নিপীড়ন করতেন।

এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীরা গত ৭ অক্টোবর আমানা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, মাছরাঙ্গা টেলিভিশন এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগের প্রেক্ষিতে মাছরাঙ্গা টেলিভিশন কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থায় তদন্ত চালিয়ে অভিযোগের সত্যতা পায়। পরে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে গত বুধবার তাকে চাকরিচ্যুত করা হয়।

এদিকে, একই অভিযোগে বরেন্দ্র বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও গত ২২ ফেব্রুয়ারি গোলাম রাব্বানীকে মিডিয়া অ্যাডভাইজার ও খণ্ডকালীন শিক্ষক পদ থেকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করে।

তবে ভুক্তভোগী শিক্ষার্থীদের দাবি, বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি প্রকাশ্যে আনেনি এবং তদন্ত প্রক্রিয়ায় তাকে রক্ষার চেষ্টা করা হচ্ছে। তারা অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কারণে গোলাম রাব্বানী দীর্ঘদিন ধরে বিভিন্ন অনিয়মের সুযোগ পেয়েছেন।

এছাড়া তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ে অবৈধ নিয়োগ প্রদান, ইন্টার্নশিপ ও চাকরির প্রলোভন দেখিয়ে যৌন হয়রানি এবং বিভিন্ন প্রকল্পের নামে অর্থ আত্মসাতের অভিযোগও উঠেছে।

মোসা. জান্নাতুল ফেরদৌস, তাসনিয়া আরাবি মুমু, হিনা মেহেক ও সাদিয়া আলমের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

পদ্মাপাড়ের দুর্গম চরে উন্নয়নের ছোঁয়া: চর মাঝারদিয়াড়ে টেকসই কংক্রিট রাস্তা নির্মাণ শুরু

মেহেরচণ্ডি ফ্লাইওভারের নিচে মিলল বৃদ্ধার লাশ, পরিচয় জানাল পিবিআই

পবায় আ’লীগের বিপক্ষে প্রার্থী হওয়ায় জেবর ও মাসুমকে দল থেকে বহিষ্কার

ঘুমের মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ঘুমের মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

ইডেন কলেজ ছাত্রলীগের একাংশের ১১ দাবি

রাজশাহী নগরীতে একটি বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

ভারতীয় পর্যটকদের ফের ভিসা দেওয়া শুরু করল বাংলাদেশ

আন্তঃকলেজ বিতর্কে বিভাগীয় চ্যাম্পিয়ন রাজশাহী কলেজ

ঘুসের ভিডিও চাপা দিতে সাংবাদিককে ২৯ হাজারের প্রস্তাব: ইসি কর্মকর্তা চাকরিচ্যুত

মিনি সুইজারল্যান্ড’ খ্যাত রাজশাহীর পদ্মার চর পরিদর্শনে রাসিক প্রশাসক ও প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজি