সোমবার , ৩ অক্টোবর ২০২২ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ইন্দোনেশিয়ার ঘটনা ফুটবল ইতিহাসের কালো দিন: ফিফা প্রেসিডেন্ট

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৩, ২০২২ ৩:২৩ অপরাহ্ণ

ইন্দোনেশিয়ায় ফুটবল খেলাকে কেন্দ্র করে প্রাণহানিতে শোক জানিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। এত প্রাণহানি ফুটবলের ইতিহাসে কালো অধ্যায় বলে আখ্যা দিয়েছেন তিনি। এই ঘটনায় শোক জানিয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস। এ ঘটনায় মোমবাতি প্রজ্বালন করে ফুলেল শ্রদ্ধায় নিহতদের স্মরণ করেন সাধারণ মানুষ।

রোববার ইন্দোনেশিয়ার ইস্ট জাভা প্রদেশে অ্যারেমা এফসি এবং পারসেবায়া সুরাবায়ার মধ্যে ম্যাচের পর শুরু হওয়া সংঘর্ষে নিহতদের স্মরণে অ্যারোমা এফসি সকার স্টেডিয়ামের বাইরে মোমবাতি প্রজ্বালন করেন কয়েকশ মানুষ। জানানো হয় ফুলেল শ্রদ্ধা।

ইন্দোনেশিয়ার এ ঘটনাকে ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় ট্রাজেডি উল্লেখ করে দিনটিকে কালো অধ্যায় আখ্যা দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো। এক ভিডিও বার্তায় সংঘর্ষের ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

ইনফান্তিনো বলেন, ‘ইন্দোনেশিয়ায় যে ট্র্যাজিক ঘটনা ঘটেছে, তাতে ফুটবল বিশ্ব শোকে স্তব্ধ। ফুটবলের সঙ্গে জড়িত সবার কাছে এটি একটি কালো রাত এবং এই বিয়োগাত্মক ঘটনা ব্যাখ্যার অতীত।’

তিনি আরও বলেন, ‘যারা এ দুর্ঘটনার শিকার, এই হৃদয়বিদারক ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন, তাদের পরিবার এবং বন্ধু-বান্ধবদের প্রতি আমি গভীর সমবেদনা জানাই।’

এ ঘটনায় শোক জানিয়ে নিহতদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

এদিকে, নিহতের সংখ্যা নিয়ে নতুন তালিকা প্রকাশ করেছে দেশটির সরকার। এর আগে, পদদলিত হয়ে ১শ ৭৪ জন নিহতের কথা বলা হলেও, পরে সেটি সংশোধন করে পুনরায় তালিকা দেয়া হয়। নতুন তালিকা অনুযায়ী মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২৫ জনে। দশটি হাসপাতাল থেকে তথ্য সংগ্রহ করে এ তথ্য জানায় স্থানীয় পুলিশ। আহত হয়েছেন অন্তত তিন শতাধিক। কর্তৃপক্ষ জানায়, কিছু নাম দুবার করে গণনা করায় নিহতদের সংখ্যা বেশি দাঁড়ায়। একজন বাদে নিহতদের সবারই পরিচয় শনাক্ত করা গেছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

পূজা মণ্ডপে পুরোহিতের মৃত্যু

কবর খুঁড়ে দেখা গেল, মরদেহ কোলে নিয়ে বসে আছে যুবক

পুঠিয়ায় বিএনপি নেতার বিরুদ্ধে বসতবাড়ীতে অগ্নিসংযোগ-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সাউন্ড গ্রেনেড হাতে বিএসএফ, কিন্তু কেন ?

বাগমারা এমপির বিরুদ্ধে মনোনয়ন পাইয়ের দেয়ার নামে অর্থ আত্মসাতের অভিযোগ

রাজশাহীতে মেয়র খায়রুজ্জামান লিটনের নেতৃত্বে বিশাল বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত

ছিনতাইকারীর হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে হেরে গেলেন কলেজের শিক্ষার্থী

তেজগাঁওয়ে স্কুলছাত্র নিহত: মাইক্রোবাস চালক ৩ দিনের রিমান্ডে

মেয়র প্রার্থী আবু শামার নির্বাচনী প্রচার মিছিলে জনতার ঢল

অন্তর্বর্তী সরকারের নিয়োগ পাওয়া সবচেয়ে অযোগ্য মাহবুব মোর্শেদ: আজাদ মজুমদার