শুক্রবার , ৭ অক্টোবর ২০২২ | ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আবরার ফাহাদের স্মরণসভা পণ্ড করল ছাত্রলীগ

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ৭, ২০২২ ৬:২০ অপরাহ্ণ
আবরার ফাহাদের স্মরণসভা পণ্ড করল ছাত্রলীগ

অনলাইন ডেস্ক: ছাত্রলীগের হামলায় নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় হামলার ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে আবরার ফাহাদ স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত সভায় হামলা চালায় ছাত্রলীগ।

শুক্রবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ হামলার ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। ছাত্রলীগ নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে ঢাকা পোস্টকে জানান আবরার ফাহাদ স্মৃতি সংসদের আহ্বায়ক আখতার হোসেন।

আখতার হোসেন ঢাকা পোস্টকে বলেন, আমাদের পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী স্মরণ সভা শুরুর পরপরই প্রক্টরিয়াল টিমের উপস্থিতে আমাদের ওপর হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। আমাদের অন্তত ১০ জন আহত ও দুজন গুরুতর আহত হয়েছে। আহতদের ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। আমরা কোনো দলীয় ব্যানারে এ প্রোগ্রাম করিনি। আমরা প্রোগ্রাম করেছি আবরার ফাহাদ স্মৃতি সংসদের ব্যানারে। আমরা এই ন্যাক্কারজনক হামলায় ধিক্কার জানাই।

প্রত্যক্ষদর্শীরা বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খানের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী হামলা চালায়। ছাত্রলীগ নেতাকর্মীরা সবাই ঢাবি শিক্ষার্থী কি-না জানতে চায়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ধাক্কাধাক্কি শুরু হয়। পরে তারা অতর্কিত হামলা চালায়। এ সময় ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটে। স্মরণ সভার জন্য আনা অর্ধশতাধিক চেয়ার ভাঙচুর করা হয় ও ব্যানার জ্বালিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব খান বলেন, যারা এখানে এসেছে তারা সবাই বহিরাগত। ঢাবি প্রশাসন ও শিক্ষার্থীরা ক্যাম্পাসে কোনো ধরনের বিশৃঙ্খলা চায় না। আমরা হামলা করিনি। আয়োজকরা ঢাবি শিক্ষার্থী কিনা জানতে চাইলে তারা আমাদের ওপর হামলা চালায়।

ঘটনার সময় সেখানে পুলিশ উপস্থিত থাকলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

হামলায় ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম. এম মহিন উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব খান, সাংগঠনিক নাজিম উদ্দীন, বেসরকারি বিশ্ববিদ্যালয় সম্পাদক আল আমিন রহমান, উপ-দপ্তর সম্পাদক শিমুল খান, আব্দুর রাহিম, জহুরুল হক হল ছাত্রলীগের সভাপতি কামাল উদ্দীন রানা, সাধারণ সম্পাদক রুবেল হোসেনসহ কেন্দ্রীয়, ঢাবি ও হল শাখা ছাত্রলীগের কয়েকশ নেতাকর্মী অংশ নেয়।

বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামীন মোল্লা ঢাকা পোস্টকে বলেন, ছাত্রলীগের হামলায় আমাদের মোট ১২ জন আহত হয়েছেন। তাদেরকে দেখতে ঢাকা মেডিকেল আসলে ছাত্রলীগ এখানেও হামলা করে। বর্তমানে আমি ঢাকা মেডিকেলের একটি কক্ষে আবদ্ধ অবস্থায় আছি। বাহিরে ছাত্রলীগ কর্মীরা হট্টগোল করছে। পূর্ব ঘোষিত আমাদের আজ বিকেল সাড়ে ৪টার কর্মসূচি হবে না। পরবর্তী কর্মসূচি জানিয়ে দেওয়া হবে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন

গোদাগাড়ীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, দুই চালকসহ নিহত দুই

নারী ক্ষমতায়নের অগ্রদূত প্রধানমন্ত্রী: স্পিকার

রাজশাহীতে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে কাউন্সিলর ও আ.লীগ নেতার দ্বন্দ্ব, একজন গুলিবিদ্ধ

অন্তর্বর্তী সরকারের নিয়োগ পাওয়া সবচেয়ে অযোগ্য মাহবুব মোর্শেদ: আজাদ মজুমদার

How Can My Business Win Awards?

ইসিকে বিশ্বাস করে এজেন্টই দেননি জাকের পার্টির মেয়র প্রার্থী

সৃষ্টি হচ্ছে যানজট, বাড়ছে ভোগান্তি নগরীর রাস্তা গিলে খাচ্ছে ফুটপাতের দোকানদাররা

কাল শুরু হচ্ছে রাজশাহী বিভাগীয় বইমেলা: থাকছে বই বদলের সুযোগ

রাজশাহীতে অভিনব কৌশলে হেরোইন পাচারকালে মাদক ব্যবসায়ী গ্রেফতার