মঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬ | ২৭শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বাঁধনের ওপর হামলাকারী মনিরুলের গ্রামের বাড়িতে তালা, আত্মগোপনে পরিবার

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৩:৪৭ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলাকারী মনিরুল হাওলাদারের মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের খালাসীকান্দি গ্রামের বাড়ি থেকে পালিয়েছে তার পরিবার। ঘটনা জানাজানি হলে হামলার ভয়ে তারা আত্মগোপনে চলে গেছেন বলে এলাকাবাসীর ধারণা।

তবে বিদেশের মাটিতে এমন ঘটনার জন্য মনিরুলের শাস্তির দাবি করেছেন এলাকাবাসী। মনিরুল নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ধুরাইল ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তিনি একই ইউনিয়নের খালাসীকান্দি এলাকার মৃত শাজাহান হাওলাদারের ছেলে।

এলাকাবা‌সীর সঙ্গে কথা ব‌লে জানা গেছে, দেড় বছর আগে ২৮ লাখ টাকা দিয়ে দালালের মাধ্যমে লিবিয়া হয়ে ইতালি পাড়ি জমায় মনিরুল হাওলাদার। এলাকায় থাকা অবস্থায় ছাত্রলীগের সঙ্গে জড়িত ছিলেন। সাবেক নৌমন্ত্রী শাজাহান খান ও তার ছেলে সদর উপজেলার সাবেক চেয়ারম্যান আসিবুর রহমান খানের ঘনিষ্ঠ ছিলেন তিনি। বর্তমানে গ্রামের বাড়িতে তার মা, ভাই বসবাস করেন।

স্থানীয়রা জানান, দোচালা জরাজীর্ণ বাড়িতে মা ও ভাইয়ের বসবাস। এখনো ঋণের টাকা শোধ করতে পারেনি মনিরুল। ইতালির ভেনিস শহরে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনা জানাজানি হলে বৃদ্ধা মা ও তার বড় ভাই পালিয়ে গেছে।

এলাকাবাসী মনিরুলের বিতর্কিত ঘটনার বিচার দাবি করেছেন। একই সঙ্গে আগামীতে যেন এমন ঘটনা না ঘটে, সেজন্যে মনিরুলের ক্ষমা চাওয়ার দাবিও করেন তারা।

মনিরুলের সৎ ভাই ওবায়দুল হাওলাদার বলেন, এখনো বাড়ি-ঘর করতে পারে নাই মনিরুল। মাথার উপরে ঋণের বোঝা। টাকা পয়সা কামানো বাদ দিয়ে দল করা শুরু করেছে। আমি সৎ ভাই, এক পয়সাও আমাকে দেয় না। বিদেশে বসে এদেশের মান-সম্মান সব শেষ করে দিয়েছে। ওর বিচার করুক, আমরা ওর সঙ্গে নাই। এমন লোক থাকার চেয়ে না থাকাই ভালো।

সদর থানার ওসি আবুল কামাল আজাদ বলেন, ঘটনাটি জানার পরেই মনিরুলের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। কেউ যেন বাড়ি-ঘরে হামলা করতে না পারে সে ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যানকেও বিষয়টি অবহিত করা হয়েছে, তিনি সব ধরনের সহযোগিতা করছেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বিএমডিএর নির্বাহী পরিচালক তরিকুল আলমকে বিদায়ী সংবর্ধনা

পত্রিকা বিক্রেতা খুকির মৃত্যুতে রাজশাহী মহানগর প্রেসক্লাবের শোক

স্বৈরাচার আশীর্বাদে কাজী শফিকুলের তাণ্ডব

রাজশাহীতে বিএমডিএ চেয়ারম্যান ড. এম আসাদুজ্জামান আর নেই

টানা ৩ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মচারীরা

দারিদ্র্যতা দূর করতে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার বিকল্প নেই : অধ্যাপক মজিবুর রহমান

রুয়েটকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিলেন জাইকার চীফ রিপ্রেজেন্টেটিভ ইচিগুচি তমোহিদে

রাজশাহী থেকে নেসকোর সদর দপ্তর বগুড়ায় নেওয়ার প্রস্তাব, সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি—রাজশাহীতে মিশ্র প্রতিক্রিয়া

পিকনিকের নামে পচ্ছন্দের প্রার্থীর প্রচারণায় এমপি আয়েন পেলেন সতর্ক বার্তা

পিকনিকের নামে পচ্ছন্দের প্রার্থীর প্রচারণায় এমপি আয়েন পেলেন সতর্ক বার্তা

রাজশাহীর ৬টি আসনে নির্বাচিত হলেন যারা