শুক্রবার , ১ ডিসেম্বর ২০২৩ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

দেশের সকল থানার ওসি বদলির পর এবার সব ইউএনওকে বদলির নির্দেশ ইসির

প্রতিবেদক
সনি নিউজ
ডিসেম্বর ১, ২০২৩ ৫:৫৫ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব উপজেলা নির্বাহী অফিসারকে (ইউএনও) বদলির নির্দেশ দিল নির্বাচন কমিশন (ইসি)।

সংস্থাটির উপ-সচিব মো. মিজানুর রহমান ইতোমধ্যে নির্দেশনাটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য সব উপজেলা নির্বাহী অফিসারকে পর্যায়ক্রমে বদলি করার জন্য নির্বাচন কমিশন সিদ্ধান্ত দিয়েছে।

এ লক্ষ্যে প্রথম পর্যায়ে যেসব উপজেলা নির্বাহী অফিসারদের বর্তমান কর্মস্থলে ১ (এক) বছরের বেশি চাকরিকাল সম্পন্ন হয়েছে, তাদের অন্য জেলায় বদলির প্রস্তাব আগামী ৫ ডিসেম্বরের মধ্যে নির্বাচন কমিশনে কমিশনে পাঠানো প্রয়োজন।

এর আগে সব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকেও (ওসি) বদলি করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে নির্দেশনা দেয় ইসি।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, এ রকম সিদ্ধান্ত নির্বাচন কমিশন দিয়েছে। তবে নির্দেশনা সংক্রান্ত চিঠি তারা পেয়েছেন কি না, তা বলতে পারছি না।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী মহানগরীতে তিন হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

ইউরেনিয়াম ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির ন্যায্যতা দিয়েছে এই হামলা: ইরান

সরকার কারও স্বীকৃতির অপেক্ষায় বসে নেই: ওবায়দুল কাদের

চাঁপাইনবাবগঞ্জের প্রবীণ সাংবাদিক জোবদুল হকের দাফন সম্পন্ন

রুয়েটে ‘একাডেমিক-ইন্ডাস্ট্রি কোলাবোরেশন অফ ইনোভেশন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বিভাগীয় অভিযোগে জর্জরিত বগুড়া টিটিসির অধ্যক্ষ, চাকরি নিয়মিতকরণের তালিকা থেকে বাদ

রাবিতে ভর্তি পরিক্ষায় প্রক্সি, ছাত্রলীগ নেতাসহ আট জনের বিরুদ্ধে মামলা

ঢাকায় অপহৃত ব্যক্তি, রাজশাহীতে মুক্তিপণ নিতে এসে ৩ অপহরণকারী গ্রেপ্তার

ঢাকায় অপহৃত ব্যক্তি, রাজশাহীতে মুক্তিপণ নিতে এসে ৩ অপহরণকারী গ্রেপ্তার

ছায়া শক্তি ক্ষমতায় শিক্ষা অফিসের লক্ষ লক্ষ টাকা কৌশলে লোপাট