মঙ্গলবার , ১৮ অক্টোবর ২০২২ | ২০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

চারঘাটে ৩ ছিনতাইকারি গ্রেফতার, ধারালো অস্ত্র উদ্ধার

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ১৮, ২০২২ ৭:০৩ অপরাহ্ণ
চারঘাটে ৩ ছিনতাইকারি গ্রেফতার, ধারালো অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী চারঘাট উপজেলায় গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

রোববার দিনগত রাত ১১টার দিকে চারঘাটে মোক্তারপুর গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থাকা ছিনতাই কাজে ব্যবহৃত ৪টি চাকু উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- রাজশাহীর চারঘাট উপজেলার মোক্তারপুরের আনধারীপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে রুবায়েত রাজ্জাক (২০), মোক্তারপুরের মণ্ডলপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে মির্জা হাসান (১৮) ও একই এলাকার মৃত তাহাবার হোসেনের ছেলে সোহেল রানা (৩৫)।

সোমবার দুপুরে র‌্যাব-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার দুপুরে রাজশাহী ক্যাডেট কলেজ সংলগ্ন নিরিবিলি পার্কে ভুক্তভোগী রাব্বি হাসান (১৯) তার ভাগ্নি ও বান্ধবীকে নিয়ে ঘুরতে যান। এ সময় ছিনতাইকারীরা গলায় ধারালো ছুরি ঠেকিয়ে তার মোবাইল ফোন ও মানিব্যাগ ছিনিয়ে নেন।

ছিনতাইকারীরা সন্ধ্যায় রাব্বির চাচাতো ভাই সোহাগ আলীকে (১৯) ফোন করে ৩ হাজার টাকার বিনিময়ে মোবাইল ফেরত দেবে বলে জানায়। ছিনতাইকারীরা তাদের মোক্তারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যেতে বলে। রাব্বি মোবাইল ফোন ফেরত আনতে যাওয়ার সময় গোবিন্দপুর বাজারে র‌্যাবের গাড়ি দেখতে পেয়ে তাদের কাছে অভিযোগ করেন। পরে র‌্যাবের টহল দল বিদ্যালয়ের মাঠ থেকে তিনজনকে আটক করে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। এ ব্যাপারে চারঘাট থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীর চারঘাটে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পাকিস্তানের সঙ্গে কোথায় খেলবে, কোথায় খেলবে না জানাল ভারত

মাদরাসা শিক্ষার্থীর মুখে হাসি ফুটালেন আরএমপি’র সার্জেন্ট রাশিদুল

আ’লীগ ক্ষমতায় এলেই গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করা হয় : টুকু

স্বামী হত্যার বিচারের দাবিতে যমুনার সামনে হাদির স্ত্রী

জুলাই-আগস্টে লেডি হিটলারের নৃশংস গণহত্যা, হাসিনার বুলেটে শহিদ ১৫৮১

রাজশাহীতে সাংবাদিক হাসান মীরের ইন্তেকাল

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে রাবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, সাত ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ

প্রকৌশলীদের চতুর্থ শিল্প বিপ্লব বাস্তবায়নে নেতৃত্ব দিতে হবে: রুয়েট উপাচার্য

রাজশাহী-২ আসনে বিএনপি প্রার্থী মিনুর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ