Wednesday , 10 July 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে বিদেশী পিস্তলসহ শিবিরের সভাপতি গ্রেফতার

প্রতিবেদক
সনি নিউজ
July 10, 2024 10:00 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে দুটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, দুটি দেশীয় চাপাতি ও একটি টিপ চাকুসহ শিবিরের সভাপতি রমজান আলীকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

মঙ্গলবার (১০ জুলাই) দিবাগত রাত ৩টার দিকে মতিহার থানাধীন ধরমপুর পূর্বপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মোঃ রজমান আলী (৩০), মতিহার থানাধীন ধরমপুর এলাকার মৃত ইয়াজ উদ্দিনের ছেলে।
আজ বুধবার দুপুরে র‍্যাব-৫ সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র‍্যাব জানায়, গত ১৫/০৫/২০২৪ তারিখে গভীর রাতে মোঃ রমজানের বসতবাড়ী হতে বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতিকালে ১১ জন ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয় এবং অন্যতম মূলহোতা মোঃ রমজান আলীসহ অজ্ঞাতনামা আরো কয়েকজন আসামী পলাতক ছিল। পরবর্তীতে রমজান আলীকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে র‍্যাব।
এরই প্রেক্ষিতে র‌্যাব এর একটি আভিযানিক দল জানতে পারে যে, রমজান তার বসতবাড়ীতে ক্ষণিকের জন্য অবস্থান করছে। পরবর্তীতে র‌্যাবের টহল দল ঘটনাস্থলে পৌছে তাকে গ্রেফতার করে এবং বসতবাড়ী তল্লাশী করে তার শয়ন কক্ষে বিছানার তোষকের নীচে লুকানো অবস্থায় বিদেশী পিস্তল, ম্যাগজিন, গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার করে।

র‍্যাব জানায়, রমজান মহানগরীর একজন কুখ্যাত অস্ত্র ও শীর্ষ সন্ত্রাসী। সে উগ্রবাদী ছাত্র রাজনীতি করত এবং ধরমপুর পূর্বপাড়া ছাত্রশিবিরের সভাপতি ছিল। এছাড়া বোমা তৈরীতে দক্ষ বিধায় নিজে বোমা তৈরী করে এবং অন্যদের বোমা তৈরীতে প্রশিক্ষণ দিয়ে থাকে। গ্রেফতার রমজান বেশীরভাগ সময় পার্শ্ববর্তী দেশে পালিয়ে অবস্থান করে। এলাকাবাসী তার কর্মকান্ডে অতিষ্ট হয়ে তার বিচারের দাবী জানায়। ইতিপূর্বে তার নামে বিস্ফোরক মামলা, হত্যা মামলা, মারামারি ও হত্যা চেষ্টা মামলাসহ ১৫ টি মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র আইনে রাজশাহী মহানগরীর মতিহার থানায় মামলা রুজুর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানায় র‍্যাব।
রাজশাহী ১০/০৭/২৪

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ সফরে আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী লাভরভ

২০ এপ্রিল বগুড়া সিটি কর্পোরেশনের ঘোষণা দিতে পারেন প্রধানমন্ত্রী

লেবাননের শান্তি ফেরাতে মুসলিমদের ভােট চাইলেন ট্রাম্প

টেন্ডাবক্স ছিনতাই ঘটনায় মামলা আসামি অজ্ঞাত

রাজশাহী নগরীতে ৩টি ওয়ান শুটারগানসহ ভ্যান চালক গ্রেফতার

রাজশাহীতে মাই টিভি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের মৃত্যু বার্ষকী পালিত

চন্দ্রিমায় বাইসাইকেল চোর গ্রেপ্তার, উদ্ধার চোরাই সাইকেল

রাজশাহী নগরীতে বিদেশী পিস্তলসহ শিবিরের সভাপতি গ্রেফতার

৭ ছাত্র নিরুদ্দেশ: চিকিৎসক শাকির কারাগারে

চাল চুরির অভিযোগ তোলা দুই যুবদল নেতার বিরুদ্ধে খাদ্য কর্মকর্তার মামলা