• রাজশাহী, বাংলাদেশ
  • ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • নিবন্ধন এর জন্য আবেদনকৃত অনলাইন নিউজ পোর্টাল
  • news@sonybangla.news
  • ০১৭৭৫-৫৮৯৫৫৮

র‌্যাবের অভিযানে কোটি টাকার হেরোইনসহ তরুণ গ্রেপ্তার

প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫ ১২:০৬

র‌্যাবের অভিযানে কোটি টাকার হেরোইনসহ তরুণ গ্রেপ্তার

স্টাফ পোর্টার: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় কোটি টাকা মূল্যের হেরোইনসহ সিয়াম (১৯) নামের এক তরুণকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। শনিবার রাত ১১টার দিকে উপজেলার মাদারপুর ডিমভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৫ এর একটি দল তাকে আটক করে। গ্রেপ্তার সিয়াম একই এলাকার হাবিবুর রহমানের ছেলে।

সোমবার সকালে র‌্যাব-৫ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ জানান, সিয়াম দীর্ঘদিন ধরে সীমান্তঘেঁষা চরাঞ্চল থেকে হেরোইনের চালান এনে বাড়িতে মজুত করতেন। এরপর সেগুলো বিভিন্ন এলাকায় পাইকারি সরবরাহ করতেন। তার গতিবিধি বেশ কিছুদিন ধরে নজরদারিতে ছিল।

সংবাদ সম্মেলনে জানানো হয়, র‌্যাবের অভিযানের আগের দিনও সিয়াম পদ্মার চর এলাকা থেকে হেরোইনের একটি চালান সংগ্রহ করে বাড়ির চালের ভেতরে লুকিয়ে রাখেন। গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব সদস্যরা সেখানে অভিযান চালান এবং উপস্থিত সাক্ষীদের সামনে প্রায় এক কেজি হেরোইন উদ্ধার করেন। যার বাজারমূল্য প্রায় কোটি টাকা।

র‌্যাব জানায়, সিয়াম একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাকে আটক করতে আগেও একাধিকবার চেষ্টা করা হলেও তিনি আত্মগোপনে চলে যেতেন এবং অবস্থান পরিবর্তন করতেন। এবার পরিকল্পিত অভিযানে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে।

গ্রেপ্তারের পর সিয়ামের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। র‌্যাব-৫ জানায়, সীমান্তবর্তী এলাকায় মাদক চোরাচালান বন্ধে তাদের অভিযান চলমান থাকবে।

সর্বশেষ সংবাদ

 

রাজনীতি-এর আরও সংবাদ

 



প্রকাশক ও সম্পাদক: মো: ইফতেখার আলম বিশাল

যোগাযোগ: শিরোইল গৌধুলী মার্কেট ঢাকা বাস টার্মিনাল বোয়ালিয়া রাজশাহী। ই-মেইল: smbishal18@gmail.com, মোবাইল:০১৭৭৫-৫৮৯৫৫৮