মঙ্গলবার , ১৯ আগস্ট ২০২৫ | ২৭শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ক্যান্ট: পাবলিক স্কুলে ছু’রি নিয়ে শিক্ষকের ওপর হামলা ছাত্রীর

প্রতিবেদক
sonynews
আগস্ট ১৯, ২০২৫ ১:৩০ অপরাহ্ণ

স্টাফ রিপের্টার: রাজশাহীর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের গেটের সামনে এক শিক্ষকের গলায় ছুরি চালানোর চেষ্টা করেছে এক ছাত্রী। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে ওই ছাত্রী ব্যাগ থেকে ছুরি বের করে শিক্ষকের দিকে ঝাঁপিয়ে পড়ে। শিক্ষকের গলায় ছুরি ধরলে তিনি প্রতিরোধ করার চেষ্টা করেন। এতে তার হাতে ও গলায় জখম হয়। রক্তাক্ত অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে চিকিৎসা নিয়ে ওই শিক্ষক বাসায় চলে যান। ওই ছাত্রী সপ্তম শ্রেণীতে পড়ে।

ঘটনার পর স্কুলের সামনে শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীরা চিৎকার ও দৌড়াদৌড়ি শুরু করলে স্কুল ক্যাম্পাসে উত্তেজনা সৃষ্টি হয়।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র গাজিউর রহমান জানান, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে একটি অপৃতিকর ঘটনা ঘটেছে। তবে এ নিয়ে থানায় এখনো কোন অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্কুল সূত্রে জানা গেছে, স্কুলের শৃংখলা ভঙ্গের দায়ে ২০২৩ সালে টিসি দিয়ে ওই ছাত্রীকে স্কুল থেকে বের করে দেয়। তার বিরুদ্ধে অভিযোগ- তার এক আত্মীয়র সহায়তায় স্কুলের একজন শিক্ষকের নম্বর ক্লোন করে শিক্ষকদের বিভিন্ন আজেবাজে মেসেজ, ছবি ও ভিডিও পাঠাতো। এ বিষয়টির জন্য প্রতিষ্ঠান সাইবার টিমের সহায়তা নেয়। পরে তিনি ধরা পড়ে যান। সে সময় মেয়েটি স্বীকারও করে। এর পর তাকে টিসি দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হয়। এ ক্ষোভ থেকে তিনি এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

ফেব্রুয়ারির আগেই হাসিনার বিরুদ্ধে বহু মামলা নিষ্পত্তির প্রত্যাশা

আব্দুল হামিদের দেশে ফেরা নিয়ে যা বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা

ক্রীড়া সাংবাদিক দেব চৌধুরীর ইসলাম গ্রহণ

ইডেনের বহিষ্কৃত ছাত্রলীগ নেত্রী বললেন ‘আমাদের ওপর অনেক চাপ’

রাজশাহী রেলস্টেশনে দুটি অবিস্ফোরিত হাত বোমা উদ্ধার

মন্ত্রী-বিচারপতিরা আসতে পারলে আপনারা কেন পারবেন না

রাজশাহীতে পারিবারিক নির্যাতনের শিকার কর কর্মকর্তা, রামেকে ভর্তি

জজ হয়ে বিচার বিক্রি করলেই ব্যবস্থা: প্রধান বিচারপতি

বংশানুক্রমিক নয়, মেধা ও যোগ্যতার রাজনীতির বাংলাদেশ চাই” — রাজশাহীতে জামায়াত আমির 

হরিয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষ্যে প্রার্থীদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় সভা অনুষ্ঠিত