শুক্রবার , ২৮ আগস্ট ২০২৬ | ১৩ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিশ্বমানের আদলে সাজানো হবে রাজশাহী চিড়িয়াখানা

প্রতিবেদক
sonynews
আগস্ট ২৮, ২০২৬ ৯:২৪ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: নতুন পশুপাখি সংযোজন, অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিকায়নের মাধ্যমে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাকে আরও আকর্ষণীয় ও দর্শনার্থীবান্ধব করে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে চিড়িয়াখানাটি পরিদর্শন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) মো. শাহজামান খান।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে তাঁরা চিড়িয়াখানার বিভিন্ন অংশ ঘুরে দেখেন। এ সময় নতুন পশুপাখি সংযোজন, অবকাঠামোগত উন্নয়ন ও আধুনিক ব্যবস্থাপনার সম্ভাব্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।

পরিদর্শন শেষে রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন সাংবাদিকদের বলেন, নগরবাসীর দীর্ঘদিনের দাবি অনুযায়ী রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানার ঐতিহ্য ফিরিয়ে আনার পাশাপাশি এটিকে আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ও মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর কাছে বিষয়টি উপস্থাপন করা হয়েছে।

তিনি বলেন, এরই ধারাবাহিকতায় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ইতোমধ্যে চিড়িয়াখানাটি পরিদর্শন করেছেন। এবার প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিদর্শনে এসেছেন। এর মাধ্যমে চিড়িয়াখানাটিকে নতুন রূপে সাজানোর কার্যক্রম আরও এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান বলেন, রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় নতুন পশুপাখি সংযোজন ও আধুনিকায়নের বিষয়ে রাসিক প্রশাসক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর পরিপ্রেক্ষিতে প্রাণিসম্পদ অধিদপ্তরের একটি টিম নিয়ে চিড়িয়াখানাটি পরিদর্শন করা হয়েছে।

তিনি বলেন, চিড়িয়াখানাটির আধুনিকায়নের বিষয়ে একটি ফিজিবিলিটি স্টাডি করা হবে। স্টাডির ভিত্তিতে কীভাবে চিড়িয়াখানাটিকে আরও আকর্ষণীয়, আধুনিক ও দর্শনার্থীবান্ধব করা যায়, সে বিষয়ে পরামর্শ দেওয়া হবে। বিশ্বের আধুনিক চিড়িয়াখানাগুলোর পরিচালনা ও ব্যবস্থাপনার আদলে রাজশাহী কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানাকে সাজানোর উদ্যোগ নেওয়া হবে।

পরিদর্শনকালে প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (পরিকল্পনা) ড. মো. বজলুর রহমান, প্রকল্প পরিচালক ড. মো. সফিকুর রহমান, রাজশাহী বিভাগের পরিচালক ড. আনন্দ কুমার অধিকারী, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈনসহ প্রাণিসম্পদ অধিদপ্তর ও রাজশাহী সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

নির্বাচনী বিধি লঙ্ঘণ রাজশাহী শিক্ষা বোর্ডে !

মমতাজ আপাকে ছাত্রলীগের সেলে থাকার ব্যবস্থা করা হোক

জ্বালানি সংকটের শঙ্কার মধ্যেও নেসকোর সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহার—নেটিজেনদের সমালোচনা

সড়কে প্রাণ গেল গীতিকার-সাংবাদিক বিশালের

সড়কে প্রাণ গেল গীতিকার-সাংবাদিক বিশালের

রাজশাহীতে বিদেশি নাগরিককে বাংলাদেশি বানিয়ে জমি দখলের চেষ্টা: তদন্তে নির্বাচন কমিশন

সচিবালয়ে লাগা আগুন ছয় ঘণ্টা পর নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া অস্ত্র বিতরণের ভিডিও গুজব আরএমপির

খতনার সময় শিশুর অঙ্গ কেটে পকেটে নিয়ে পালালেন বেদে, অতঃপর…

চারঘাটে মাদক ব্যবসা নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা

আরএমপির অভিযানে গ্রেপ্তার ১৯ জন