Sunday , 31 August 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

খতনার সময় শিশুর অঙ্গ কেটে পকেটে নিয়ে পালালেন বেদে, অতঃপর…

প্রতিবেদক
sonynews
August 31, 2025 6:45 pm

অনলাইন ডেস্ক: বগুড়ায় আট বছরের শিশু শাওন প্রামাণিককে মুসলমানি করার সময় পুরুষাঙ্গ কেটে ফেলা হয়। পরে অঙ্গটি পকেটে নিয়ে পালিয়ে যান বেদে (হাজাম)। পরে এ ঘটনায় মামলা করলে প্রাণে ফেলার হুমকি দেন স্থানীয় এক ব্যক্তি। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

শনিবার সকালে সদর উপজেলার কালশিমাটি পূর্বপাড়ায় এ ঘটনা ঘটেছে। শিশুর বাবা শনিবার রাতে সদর থানায় এ ব্যাপারে মামলা করেছেন। যুগান্তর

রোববার দুপুরে সদর থানার ওসি হাসান বাসির জানান, তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আসামিরা হলেন- বগুড়া শহরের নিশিন্দারা ফকির উদ্দিন স্কুল এলাকার হাজাম আনিছার রহমান (৫০) ও সদর উপজেলার কালশিমাটি মধ্যপাড়ার মৃত আমজাদ হোসেনের ছেলে মো. দুলু (৪৫)।

বগুড়া সদর উপজেলার কালশিমাটি পূর্বপাড়ার আবু বক্কর প্রামাণিক অভিযোগ করেন, তার ছেলে শাওন প্রামাণিককে (৮) মুসলমানি করানোর জন্য শনিবার সকালে আনিছার রহমান নামে এক হাজামকে বাড়িতে ডেকে আনেন। সকাল সাড়ে ১০টার দিকে মুসলমানি করানোর সময় গোপনাঙ্গের সামনে চামড়া না কেটে তিনি (আনিছার) মাঝামাঝি কেটে ফেলেন। গোপনাঙ্গ দিয়ে প্রচুর রক্তক্ষরণ শুরু হলে ছেলে চিৎকার করতে থাকে।

এ সময় আনিছার রহমান কাটা গোপনাঙ্গ পকেটে তুলে পালিয়ে যান। গুরুতর অসুস্থ শাওন প্রামাণিককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে বেলা ২টার দিকে আসামি দুলু মোবাইল ফোনে এ ব্যাপারে মামলা করলে আবু বক্করকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন। তার ছেলের গোপনাঙ্গ কেটে ফেলায় বেদে আনিছার রহমান ও হত্যার হুমকি দেওয়ায় দুলুর বিরুদ্ধে শনিবার রাতে সদর থানায় মামলা করেন।

আবু বক্কর প্রামাণিক তার ছেলের গোপনাঙ্গ কেটে ফেলা ও তাদের হত্যার হুমকি দেওয়ার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত গ্রেফতার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ ব্যাপারে আনিছার রহমানের বক্তব্য জানতে চাইলে রোববার দুপুরে তার ছেলে পরিচয়ে অপরপ্রান্ত থেকে জানান, বাবা অনেক পুরাতন বেদে (হাজাম)। তার কখনো ভুল হতে পারে না। শিশু শাওনের গোপনাঙ্গ কেটে যায়নি। আবু বক্কর প্রামাণিক টাকা খাওয়ার জন্য মিথ্যা মামলা করেছেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

শেরপুরে স্কুল ছাত্রীর ঝুলান্ত লাশ উদ্ধার

স্মার্ট রাজশাহী সিটি বির্নিমানে ৬ দিনব্যাপী সমন্বিত পরিকল্পনা প্রণয়ন বিষয়ক অনুষ্ঠান

৪৭ বছর পর এশিয়া কাপ খেলতে হলে যা করতে হবে বাংলাদেশকে

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে: ভূমিমন্ত্রী মিনু

রাসিকের চুরি যাওয়া বৈদ্যুতিক তার-সহ চক্রের দুই চোর গ্রেপ্তার

রাসিকের চুরি যাওয়া বৈদ্যুতিক তার-সহ চক্রের দুই চোর গ্রেপ্তার

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৩১তম আন্তর্জাতিক (অনূর্ধ্ব-১৮) জুনিয়র টেনিস টুর্নামেন্টের উদ্বোধন

তানোরে অফিসিয়াল দ্বন্দ্বের জেরে সাবেক এনজিও কর্মীকে ফাঁসাতে মিথ্যা ধর্ষণচেষ্টা মামলার অভিযোগ

তেলের উৎপাদন কমানোয় যুক্তরাষ্ট্র-সৌদির সম্পর্কে নতুন টানাপোড়েন

প্রতিবিপ্লব সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে: শিমুল বিশ্বাস

গোদাগাড়ীর উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে মানববন্ধন