শুক্রবার , ৬ সেপ্টেম্বর ২০২৪ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

প্রতিবিপ্লব সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে: শিমুল বিশ্বাস

প্রতিবেদক
সনি নিউজ
সেপ্টেম্বর ৬, ২০২৪ ৭:২০ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেছেন, জুলাই-আগষ্ট বিপ্লবে পরাজিত ফ্যাসিষ্ট ও তাদের দোসরদের প্রতিবিপ্লব সৃষ্টির অপচেষ্টার বিরুদ্ধে সাধারণ শ্রমিকদের সম্পৃক্ত করে মাঠ পর্যায়ে চাঁদাবাজ, দখলদার ও বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা হবে। শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এবং বিকেলে নারায়ণগঞ্জের আদমজি ইপিজেড মাঠে ট্রেড ইউনিয়ন প্রতিনিধি, শ্রমিকদল ও ২১টি শ্রমিক সংগঠনের প্রতিনিধি নিয়ে শ্রমিক ব্রিগেড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে শিমুল বিশ্বাস বলেন, ‘বন্দর, গার্মেন্টস, ঔষধ কারখানা, পরিবহন খাত, সরকারি ও বেসরকারি বিভিন্ন অফিস-আদালতে ও শিল্প প্রতিষ্ঠানে নাশকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ধারাবাহিক কর্মসূচি পালন করা হচ্ছে।’

শিমুল বিশ্বাস আরও বলেন, ‘বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানে স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্য কারখানা ও প্রতিষ্ঠান ভিত্তিক শ্রমিক ব্রিগেড গঠন করে কলকারখানায় উৎপাদন স্বাভাবিক ও শান্তি শৃঙ্খলা বজায় রাখা সম্ভব হবে।’

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

আরএমপি ডিবি’র অভিযানে ৫ জুয়াড়ি গ্রেফতার; জুয়ার সরঞ্জামাদি উদ্ধার

রাজশাহীতে বিদেশী পিস্তলসহ যুবক গ্রেপ্তার

নওগাঁ-৫ আসনে নৌকার পাঁচটি ক্যাম্পে দুর্বৃত্তের আগুন ও ভাংচুর

রাজশাহী রেলস্টেশনে সিগারেট খেতে নিষেধ করায় আনসার সদস্যকে ঘুষি মেরে হত্যা: ভিডিও

হবিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সেই নেতা আটক

জামাযয়াত নেতা লিটন *’সমাজে ইনসাফ কায়েমের জন্য কুরআনের আইন প্রতিষ্ঠা অপরিহার্য’*

জয়পুরহাটে সরকারি গাড়ির ধাক্কায় আহত ৪ জনের ঘটনায় আদালতের নির্দেশে তদন্তের আদেশ

শহীদ জিয়ার স্মরণে চন্দ্রিমা থানা বিএনপির মানবিক কর্মসূচি

যাত্রী নিয়ে প্রথমবার ঢাকায় পৌঁছাল কক্সবাজার এক্সপ্রেস

হরমুজ পার নিয়ে আশঙ্কা এখনো অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ