রবিবার , ১৫ মার্চ ২০২৬ | ২১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী জেলা পরিষদের নয়া প্রশাসক এ্যাড. ঈশাকে ভূমিমন্ত্রী মিনুর অভিনন্দন

প্রতিবেদক
sonynews
মার্চ ১৫, ২০২৬ ৬:০৪ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মহানগর বিএনপির সদস্য ও সাবেক আহবায়ক এ্যাড. এরশাদ আলী ঈশাকে। গতকাল রোববার দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। এরমধ্যে রাজশাহী জেলায় নিয়োগ পেয়েছেন এ্যাড. এরশাদ আলী ঈশা। রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে নতুন প্রশাসক নিয়োগের তথ্য জানানো হয়।
জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে এ্যাড. এরশাদ আলী ঈশাকে নিযুক্ত করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা, ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। গতকাল রোববার রাতে পাঠানো এক শুভেচ্ছা বার্তায় মিনু বলেন, এ্যাড. এরশাদ আলী ঈশাকে জেলা পরিষদের নতুন প্রশাসক নিযুক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।
আশা করছি জেলা পরিষদের নতুন প্রশাসকের হাত ধরে পরিষদের কার্যক্রম গতি পাবে। তার উত্তরোত্তর সমৃদ্ধি ও মঙ্গল কামনা করছি।
প্রসঙ্গত, প্রজ্ঞাপনে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তাঁরা (নতুন প্রশাসক) প্রশাসকের দায়িত্ব পালন করবেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

পুঠিয়ায় টিসিবির কার্ড বিতরণ নিয়ে সংঘর্ষ, মেম্বারকে কুপিয়ে আহত

রাজশাহী কারাগারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত  আসামির ফাঁসি কার্যকর

মোহনপুরে জমি বিরোধের জেরে গমের জমিতে বিষ প্রয়োগ ও ৩২টি ফলজ গাছ কাটার অভিযোগ

রাজশাহীতে কাভার্ড ভ্যানে মাদক পাচার, ১১২ কেজি গাঁজা-সহ গ্রেফতার ২

গাছে বেঁধে যুবক নির্যাতন: মতিহারে দুইজন গ্রেপ্তার

পারিবারিক বিচ্ছেদের পর মানসিক সংকটে রাজশাহীতে যুবকের মৃত্যু

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

রাজশাহীতে ওষুধ কিনতে গিয়ে মাইক্রোর ধাক্কায় লাশ হলেন বৃদ্ধ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় আটক ৫

রাকসু জিএসের আচরণ নিয়ে উদ্বেগ: মানসিক স্বাস্থ্য মূল্যায়নের দাবিতে রাবি ছাত্রদলের মানববন্ধন