শুক্রবার , ৩ জানুয়ারি ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ফ্যাসিবাদী সরকার ২৮০ বিলিয়ন ডলার পাচার করেছে: মির্জা ফখরুল

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ৩, ২০২৫ ৫:২৬ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গত ১৫ বছরে ফ্যাসিবাদী সরকার এ দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। সব সম্পদ লুট করে তারা বিদেশ পাচার করেছে। প্রতিবছর ১৬ বিলিয়ন ডলার পাচার করেছে এবং ১৫ বছরে প্রায় ২৮০ বিলিয়ন ডলার পাচার করেছে। যুগান্তর

শুক্রবার (৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তী ও গুণীজন সম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু গণতন্ত্রের চর্চা করি না। এ দেশে গণতন্ত্রকে বারবার হত্যা করার চেষ্টা করা হয়েছে। কিন্তু গণতান্ত্রিক প্রতিষ্ঠান তৈরি হয়নি। তবে এখন নিজেদের মত দেশ গড়ার সুযোগ এসেছে, ছাত্র-জনতা সেই সুযোগ আমাদের করে দিয়েছে।

দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অর্থনীতি বিভাগের প্রধান প্রফেসর জাহেদা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঠাকুরগাঁও সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আ.ন.ম গোলাম রব্বানী, দিনাজপুর সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল জব্বার, দিনাজপুর সরকারী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আব্দুল কাইয়ুম, নীলফামারী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাহবুবুর রহমান।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন দিনাজপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর একেএম আল আব্দুল্লাহ, উপাধ্যক্ষ প্রফেসর আইয়ুব আলী, দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক প্রফেসর. ড. আব্দুর রাজ্জাক, সাবেক শিক্ষার্থী মতিউর রহমান প্রমুখ। স্বাগত বক্তব্য দেন দিনাজপুর সরকারী কলেজের অর্থনীতি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর মো. ইদ্রিস মিয়া।

উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম একসময় দিনাজপুর সরকারি কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী গোদাগাড়ী ইউএনওর বিরুদ্ধে পরিবেশ আইনে মামলা

১৭ রোগীকে হত্যার দায়ে মার্কিন নার্সের ৭৬০ বছর কারাদণ্ড

বর্ণাঢ্য আয়োজনে রাবির মন্নুজান হলের দুই দিনব্যাপী হীরক জয়ন্তী ও প্রথম পুনর্মিলনী অনুষ্ঠান

রাজশাহী নগরীর পাবলিক টয়লেট সংস্কারের দাবিতে তাগিদ

ঈদের নামাজ শেষে জয় বাংলা স্লোগান, আ.লীগ কর্মীদের গুলিবর্ষণ

দূর্গাপুরে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

চারঘাটে বিপুল পরিমান ফেনসিডিল-সহ দুই মাদক কারবারী আটক

রাজশাহীতে প্রায় ১৬০০ শিক্ষার্থীদের নিয়ে স্কলারস্ ওয়েলফেয়ার ট্রাস্টের বৃত্তি পরিক্ষা

রাজশাহীতে টেক্সটাইল মিলসের বৃক্ষ নিধন ও পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

গোদাগাড়ীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, দুই চালকসহ নিহত দুই