শনিবার , ১১ অক্টোবর ২০২৫ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রাবি শিক্ষকের

প্রতিবেদক
sonynews
অক্টোবর ১১, ২০২৫ ১০:৫৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহীর নওহাটা এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) দুই সিনিয়র শিক্ষক। এদের মধ্যে একজন নিহত অপর জন গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১০ অক্টোবর) সকাল ৭টায় রাজশাহী মহানগরীর উপকণ্ঠে নওহাটা জুট মিলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. শিব শংকর রায় নিহত হন। এছাড়া দর্শন বিভাগের অধ্যাপক ড. আসাদুজ্জামান মারাত্মকভাবে আহত হয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সকালে মাছ ধরার উদ্দেশ্যে মোটরসাইকেলে করে বের হয়েছিলেন দুই শিক্ষক। পথে তাদের মোটরসাইকেলটি একটি বালু বোঝাই ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। তাৎক্ষণিকভাবে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিয়ে যান।

অধ্যাপক ড. শিব শংকর রায় দীর্ঘদিন ধরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে শিক্ষকতা করছিলেন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে গুরুতর আহত অধ্যাপক ড. আসাদুজ্জামানের অবস্থা আশঙ্কাজনক। তার চিকিৎসা চলছে।

এ বিষয়ে নিশ্চিত করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রাবির উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান লিখেছেন, সড়ক দুর্ঘটনায় আজ সকালে আমাদের ছেড়ে চলে গেলেন মার্কেটিং বিভাগের শিক্ষক অধ্যাপক শিব শংকর রায়। স্যারের আত্মার শান্তি কামনা করছি। অপরজন দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক আসাদুজ্জামান বাদশা মারাত্মকভাবে আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। সকালে মাছ ধরতে যাওয়ার পথে নওহাটা আনসার ক্যাম্পের অদূরে তারা দুর্ঘটনার কবলে পড়েন।

পবা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, তারা নওগাঁর দিকে যাচ্ছিলেন। এ সময় নওহাটা জুট মিলের সামনে দুর্ঘটনা ঘটে। মার্কেটিং বিভাগের এক শিক্ষক মারা গেছেন। তার সঙ্গে থাকা দর্শন বিভাগের আরেকজন শিক্ষক বর্তমানে রামেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনার পর ট্রাকসহ চালক ও তার সহযোগী পালিয়ে যান। তাদের আটকের জন্য আমরা অভিযান শুরু করেছি।

সর্বশেষ - আইন