Thursday , 14 August 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নেসকোতে নবনিযুক্ত নির্বাহী পরিচালককে শ্রমিক ফুলেল শুভেচ্ছা

প্রতিবেদক
sonynews
August 14, 2025 2:28 am

স্টাফ রিপোর্টার: নর্দান ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (নেসকো)-এর সদ্য যোগদানকৃত নির্বাহী পরিচালক আবু হায়াত মো. রহমতুল্লাহকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়ন (রেজি. নং বি-২২৩৭) এর কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ।

বুধবার (১৩ আগস্ট) সকালে রাজশাহীতে এক সৌজন্য সাক্ষাতে এই শুভেচ্ছা জানানো হয়। এ সময় সংগঠনের নেতৃবৃন্দ নেসকোর বিভিন্ন কার্যক্রম ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন এবং প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়নে তাদের সহযোগিতার আশ্বাস দেন।

শুভেচ্ছা বিনিময়কালে উপস্থিত ছিলেন নেসকো জাতীয়তাবাদী বিদ্যুৎ শ্রমিক দলের সভাপতি লাইজু, সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতা-কর্মীরা।

উল্লেখ্য, আবু হায়াত মো. রহমতুল্লাহ এর আগে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)-এর প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। সরকার কর্তৃক গৃহীত রুটিন প্রশাসনিক বদলির অংশ হিসেবে ও জনস্বার্থে তাকে নেসকোতে নির্বাহী পরিচালক হিসেবে পদায়ন করা হয়।

অন্যদিকে, নেসকোর পরিচালক মো. সাইফুর রহমানকে বদলি করে নৌপরিবহন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

দৈনিক কালবেলার সাংবাদিক দুদিন ধরে নিখোঁজ

রাজশাহীতে ১ মাসেও গ্রেফতার হয়নি সাংবাদিকের উপর হামলাকারীরা

ADB প্রতিনিধি দলের সঙ্গে রাজশাহীর উন্নয়ন নিয়ে আরডিএ চেয়ারম্যানের আলোচনা

রাজশাহী নগরীতে চিহ্নিত তিন ছিনতাইকারী গ্রেপ্তার

বারো রাস্তা মোড়ে দুর্ঘটনা রোধে গোলচত্বর নির্মাণের দাবি, দ্রুত বাস্তবায়নের আশ্বাস”

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে: ভূমিমন্ত্রী মিনু

২০ জুলাই কথাশিল্পী ডা. নাজিব ওয়াদুদের ৬৬তম জন্মদিন

কাশিয়াডাঙ্গায় লুটকৃত পুলিশের পোশাক ও শর্টগানের ১৩ রাউন্ড গুলি উদ্ধার

পুঠিয়ায় গভীর রাতে ফসলি জমির মাটি কাটার বিরুদ্ধে অভিযান, অকেজো ৪ এস্কেভেটর

রাজশাহীতে ইসলামী ছাত্রশিবিরের বিক্ষোভ সমাবেশ