রবিবার , ২৮ সেপ্টেম্বর ২০২৫ | ১৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৮, ২০২৫ ১২:৪১ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে ট্রেনে কাটা পড়ে সাদেক আলী শেখ (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার দুপুর পৌনে ১২টায় নগরের ভদ্রা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সাদেক আলীর বাড়ি পাবনা সদরের ভরুয়াপাড়ায়। হজে যাওয়ার জন্য রাজশাহীতে পাসপোর্ট করতে এসেছিলেন তিনি।

রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, ‘বৃদ্ধ সাদেক আলী শেখ তার এক আত্মীয়কে নিয়ে পাসপোর্ট অফিসে যেতেন। এ জন্য বাস থেকে নেমে অসতর্কভাবে রেললাইন পার হচ্ছিলেন। তখন ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে আসা ধূমকেতু এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

ওসি জানান, এ ব্যাপারে পরিবারের কোনো অভিযোগ নেই। তাই মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
টিকেট ছাড়া ট্রেন যাত্রা চিত্রার, অতঃপর সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠাতার স্ত্রী!

টিকেট ছাড়া ট্রেন যাত্রা ‘চিত্রার‘ অতঃপর সফটওয়্যার কোম্পানি প্রতিষ্ঠাতার স্ত্রী!

চারঘাটে নদী ভাঙন তীব্র, বন্যার আশঙ্কায় নদীপাড়ের মানুষ

শহিদ ছিলেন নম্র, ভদ্র ও নিবেদিতপ্রাণ: ভূমিমন্ত্রী মিনু

রাজশাহী নগরীতে ফিডের ট্রাকে মিল্ল ৫৬ কেজি গাঁজা, গ্রেফতার ৪

রাজশাহী নগরীতে ফিডের ট্রাকে মিল্ল ৫৬ কেজি গাঁজা, গ্রেফতার ৪

“অবসরপ্রাপ্ত হটাবো, রেল শ্রমিক দল বাঁচাবো” – কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে পরিবর্তনের দাবি কর্মীদের

হাইওয়েতে সিএনজি চলাচল বন্ধে কঠোর বার্তা আরএমপি কমিশনারের

রাজশাহী মহানগর যুবদলের ৬ নেতাকে অব্যাহতি, ৯ জনকে যুগ্ম আহ্বায়কের দায়িত্ব

রাজশাহীর শালবাগানে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিক নিহত

শাপলা সৃজনমঞ্চ নজরুল উৎসব-১৪৩৩ এর উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

আরএমপিতে বড় রদবদল: ১১ কর্মকর্তা বদলি, ৫ থানায় নতুন ওসি