শনিবার , ৭ জানুয়ারি ২০২৩ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে নাটোর জেলা সমিতির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ৭, ২০২৩ ৪:০৪ অপরাহ্ণ
রাজশাহীতে নাটোর জেলা সমিতির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক: বর্ণাঢ়্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে রাজশাহীস্থ নাটোর জেলা সমিতির ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী।

শনিবার (৭ জানুয়ারী)  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ সুখরঞ্জন সমাদ্দার ছাত্র-শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।

এতে নাটোর জেলা গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানটিতে পরিবার-পরিজনসহ নবীন ও প্রবীণদের মধ্যে এক আনন্দ মিলনমেলার সৃষ্টি হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী ও নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য জুনাইদ আহমেদ পলক, নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য মোঃ শহীদুল ইসলাম বকুল, নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য মোঃ শফিকুল ইসলাম শিমুল ও নাটোর-৪ (গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল কুদ্দুস পৃথক পৃথক বাণী দিয়েছেন।

অনুষ্ঠানের প্রথম দিকে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি পুরো রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এরপর আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ ম্যাগাজিন ‘বিলচলন-৫’ এর মোড়ক উন্মোচন করা হয়।
সভার শুরুতে মহান মুক্তিযুদ্ধের সময় নাটোর জেলায় যাঁরা শহীদ হয়েছেন এবং সমিতির যেসকল সদস্য ইন্তেকাল করেছেন তাঁদের রূহের মাগফিরাত কামনা করা হয়। মধ্যাহ্ন ভোজনের পর অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আজীবন সদস্যদের সম্মাননা ও নাটোরের কৃতি
শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।

এরপর ছোট ও বড়দের জন্য খেলাধূলা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আকর্ষণীয় র‌্যাফেল ড্র ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ সুলতান-উল-ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবিকুঞ্জ, রাজশাহীর সাধারণ সম্পাদক কবি আরিফুল হক কুমার। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন নাটোর জেলা সমিতি, রাজশাহী’র সভাপতি অধ্যাপক ডা. বিকে দাম। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ড. আব্দুল মান্নান সরকার, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মোত্তালিব, সাংগঠনিক সম্পাদক বকুল চন্দ্র দাম, প্রচার সম্পাদক প্রকৌ. জুনায়েদ আহমেদ এবং প্রধান উপদেষ্টা কাজী আব্দুর রহমান সহ অন্যান্য উপদেষ্টাবৃন্দ।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রুয়েটের বৃক্ষরোপণ কর্মসূচিতে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট

ইমরানকে খাঁনকে পুলিশের হাতে তুলে দিল পাক রেঞ্জার্স

বগুড়ায় রথযাত্রা, বিদ্যুৎস্পর্শে মৃত বেড়ে ৬

প্রকৌশল বিভাগের অগ্রগতি পর্যালোচনা সভায় রাসিক প্রশাসক: দায়িত্ব পালনে অবহেলা নয়

নেসকো ঘেরাও করে রুয়েট শিক্ষার্থীদের বিক্ষোভ

পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করে সাংগঠনিক কর্মকাণ্ডে ফিরছে বিএনপি

মাদক ও অবৈধ পুকুর খননে ‘জিরো টলারেন্স’ ঘোষণা এমপি মিলনের

ভূমিহীনদের নিয়ে কাউন্সিলর প্রার্থী শামীমের মতবিনিময় সভা

দ্বিতীয় বারের মতো প্রেসিডিয়াম সদস্য নির্বাচিত হওয়ায় লিটনকে শুভেচ্ছা জ্ঞাপন

ভারতীয় শিশুকে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিলে বোয়ালিয়া থানার পুলিশ