Wednesday , 22 April 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
April 22, 2026 12:45 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি), কাশিয়াডাঙ্গা ও রাজপাড়া থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানার দড়িখড়বোনা গ্রামের মৃত আতাউর রহমানের ছেলে মো: রাজু (৩০); কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা গ্রামের মো: নাসিরুদ্দিন রেন্টুর ছেলে মো: শিমুল (২০) এবং রাজশাহী জেলার পুঠিয়া থানার গন্ডোগোহালী গ্রামের মৃত আ: রহমানের ছেলে (বর্তমানে রাজপাড়া থানার লক্ষীপুর বাকির মোড়ে বসবাসরত) মো: সেলিম (৪০)।

গত ২১ এপ্রিল রাত আনুমানিক সোয়া ১ টায় বোয়ালিয়া থানার গোরহাঙ্গা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে রাজুকে; একই তারিখ রাত পৌনে ৯ টায় কাশিয়াডাঙ্গা থানার কাশিয়াডাঙ্গা গ্রাম থেকে শিমুলকে এবং একই তারিখ রাত আনুমানিক পৌনে ১০ টায় রাজপাড়া থানার লক্ষীপুর বাকির মোড় এলাকা থেকে সেলিমকে আটক করা হয়।

এ সময় তাদের দেহ তল্লাশি করে ইয়াবা ও ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

উল্লেখ্য, গ্রেপ্তারকৃত আসামি সেলিমের বিরুদ্ধে রাজশাহী জেলা ও আরএমপির বিভিন্ন থানায় মোট ৫টি মাদক সংক্রান্ত এবং ১টি অন্যান্য মামলা চলমান রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বর্ণিল আয়োজনে রাজশাহীতে বাংলা নববর্ষ বরণ

রাসিকের সংবাদ সম্মেলনে এসে তোপের মুখে আরডিএ চেয়ারম্যান

গ্রাম বাংলা থেকে, হারিয়ে যাচ্ছে তালের গাছ

যৌন নিপীড়নের দায়ে সাংবাদিক গোলাম রাব্বানীর নামে আরো একটি মামলা দায়ের

গুলি করার অপরাধে বাগমারার ২ সাবেক এমপিসহ ২২৩ জনের নামে মামলা

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে চাঁদাবাজ ও আওয়ামী লীগ কর্মীসহ ৮ জন গ্রেপ্তার

নীলফামারীতে ব্রীজের অভাবে ৩ গ্রামের মানুষের ভোগান্তি

নীলফামারীতে ব্রীজের অভাবে ৩ গ্রামের মানুষের ভোগান্তি

প্রেমের টানে ইন্দোনেশিয়ার তরুণী লক্ষ্মীপুরে, বিয়ে সম্পন্ন

প্রেমের টানে ইন্দোনেশিয়ার তরুণী লক্ষ্মীপুরে, বিয়ে সম্পন্ন

তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব ও প্রতিকার বিষয়ে রাজশাহীতে সাংবাদিকদের নিয়ে কর্মশালা

রাজশাহী সিটি হাসপাতালের আন্তঃবিভাগ সেবা কার্যক্রম শুরু