রবিবার , ৩ মে ২০২৬ | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

যৌন নিপীড়নের দায়ে সাংবাদিক গোলাম রাব্বানীর নামে আরো একটি মামলা দায়ের

প্রতিবেদক
sonynews
মে ৩, ২০২৬ ৫:৩২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার: বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে যৌন নিপীড়ন করার দায়ে মাছরাঙ্গা টেলিভিশনের রাজশাহীস্থ রিপোর্টার এবং বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের মিডিয়া এডভাইজার ও খন্ডকালীন শিক্ষক গোলাম রাব্বানীর নামে আরো একটি মামলা দায়ের হয়েছে। এছাড়া অপর একটি যৌন নিপীড়ন মামলার আসামী হিসেবে তিনি এখন কারাগারে অবস্থান করছেন।

রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর আদালতের নির্দেশনা মোতাবেক বোয়ালিয়া থানা ০২ মে শনিবার রাতে গোলাম রাব্বানীকে আসামী করে মামলাটি রুজু করে। এর আগে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এই ছাত্রী বাদী হয়ে ২৭ এপ্রিল দুপুরে গোলাম রাব্বানীর নামে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর আদালতে মামলাটি (পিটিশন মামলা নম্বর- ২৯/২০২৬) দায়ের করেন। বিজ্ঞ আদালত বাদীর দাখিলকৃত অভিযোগ ও জবানবন্দী শেষে অভিযোগটি এফআইআর হিসেবে রেকর্ড করে তিন কার্যদিবসের মধ্যে ট্রাইব্যুানালকে অভিহিত করার জন্য বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ প্রদান করেন। এর প্রেক্ষিতে শনিবার রাত ৮ টার দিকে বোয়ালিয়া থানা মামলাটি রুজু করে।

উল্লেখ্য, অপর এক নারী বাদী হয়ে গত ০৩ মার্চ ২০২৬ ইং রাজশাহী মহনগর পুলিশের চন্দ্রিমা থানায় গোলাম রাব্বানীকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০২ (সংশোধিত-৩) এর ১০ ধারায় প্রথম মামলাটি দায়ের করেন। গত ২০ এপ্রিল এই মামলার জামিন নিতে গেলে রাজশাহীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যাল-১ এর বিজ্ঞ বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। ২০ এপ্রিল থেকেই তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

Tempora incidunt ut labore et dolore magnam aliquam

রাজশাহী কলেজে ছাত্রলীগের টর্চার সেল : নিরাপত্তাহীনতায় সাধারণ শিক্ষার্থীরা

ভারতে নয়, শ্রীলঙ্কায় বাংলাদেশের বিশ্বকাপ খেলার প্রস্তাব করেছি

যুবলীগ নেতা হত্যা মামলায় ১৩ জামায়াত-শিবিরকর্মীর যাবজ্জীবন

ডিবিতে সাংবাদিকদের কাছে দুঃখপ্রকাশ তানজিন তিশার

আরএমপি কালচারাল ক্লাবের শুভ উদ্বোধন করলেন পুলিশ কমিশনার

১৭ হাজার ফুট উঁচুতে ছিটকে বেরিয়ে গেল বিমানের দরজা!

রাজশাহীতে নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে তিনজন-সহ গ্রেফতার ১৪

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি জালিয়াতির ঘটনায় মূলহোতা গ্রেপ্তার

রাজশাহীর পবায় সার কেলেঙ্কারি// কৃষি কর্মকর্তার দায়িত্বহীনতা নাকি স্বজনপ্রীতি ?