বৃহস্পতিবার , ৫ ফেব্রুয়ারি ২০২৬ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা আগামীকাল

প্রতিবেদক
sonynews
ফেব্রুয়ারি ৫, ২০২৬ ১১:১৭ পূর্বাহ্ণ

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ইশতেহার আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বৃহস্পতিবার যৌথসভা শেষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

রিজভী বলেন, ‘আগামীকাল শুক্রবার বিকাল ৩টায় হোটেল সোনারগাঁওয়ে এ নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হবে। ৮ ফেব্রুয়ারি দুপুর ২টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।’

বিএনপি সব সময় মানুষের সমর্থন নিয়ে ক্ষমতায় গেছে উল্লেখ করে তিনি বলেন, ‘এত নিপীড়নও বিএনপিকে দমন করতে পারেনি, দেশের মানুষ ধানের শীষকে শুধু প্রতীক নয়, আবেগ মনে করে। তা ধারণ করেই মানুষ ১২ ফেব্রুয়ারি ভোট দেবে।’

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ধানের শীষের আমানত রক্ষার দায়িত্ব আপনাদের—আবু সাইদ চাঁদ

দেড় দশক পর রাজশাহীর মাদ্রাসা মাঠে হতে যাচ্ছে জামায়াতের সম্মেলন

দেশবিরোধী ষড়যন্ত্র প্রতিবাদে রাজশাহীতে আ’লীগের অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল

চারঘাটে আইএফআইসি ব্যাংকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ট্রান্সজেন্ডার আইনকে ফলো করার পরামর্শ রাজশাহীতে হিজড়াদের

পবা-মোহনপুরে উন্নয়নের গতি বাড়াতে ৫০ কোটি টাকার বরাদ্দ নিশ্চিত: এমপি মিলন

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় ৩ জামায়াত কর্মী নিহত: ড. মাওলানা কেরামত আলীর শোক

রাজশাহীতে চোরের সন্ধ্যানে পুলিশ, এই চোরকে ধরিয়ে দিন, ভিডিও

টিউলিপ সিদ্দিক কী লিখেছেন প্রধান উপদেষ্টাকে দেওয়া চিঠিতে

রাজশাহীতে নাদিম বক্সিং একাডেমির যাত্রা শুরু