মঙ্গলবার , ২৫ অক্টোবর ২০২২ | ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে প্রদীপ জ্বালাতে গিয়ে দগ্ধ রুয়েট ছাত্রী

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২৫, ২০২২ ১২:৫৭ অপরাহ্ণ
রাজশাহীতে প্রদীপ জ্বালাতে গিয়ে দগ্ধ রুয়েট ছাত্রী

নিজস্ব প্রতিবেদক: দীপাবলির প্রদীপ জ্বালাতে গিয়ে মৌমিতা (২৩) নামের রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) এক ছাত্রী দগ্ধ হয়েছেন।

সোমবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে রুয়েটের অস্থায়ী মন্দিরে এ দুর্ঘটনা ঘটে। দগ্ধ মৌমিতা ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্রী।

রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক রবিউল আউয়াল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার রাতে রুয়েটের অস্থায়ী মন্দিরে দীপাবলির প্রদীপ জ্বালাচ্ছিলেন মৌমিতা। এ সময় অসাবধানতাবশত শাড়িতে আগুন লেগে তিনি দগ্ধ হন। আগুনে মৌমিতার শরীরের ৩০ শতাংশ পুড়ে গেছে। তাই রাতে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়।

বর্তমানে ওই ছাত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলেও জানান রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

বিধিবহির্ভূতভাবে খোলা কিছু শাখা বিলুপ্ত করায় চাকরি হারালেন রাসিকের ১২০ কর্মচারী

আ.লীগকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান, সেই ওসি প্রত্যাহার

Giant solar sail will propel tiny spacecraft to intercept

রাজশাহীতে পাগলা হাতির আক্রমণে যুবক নিহত

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের

দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ সেনাপ্রধানের

ভোট থেকে সরে দাঁড়ালেন ১১ প্রার্থী, সন্ত্রাসের অভিযোগ শেখ হাসিনার ‘সহযোগী’ জাতীয় পার্টির!

রাসিকের স্বাস্থ্যসেবায় যুক্ত হলো কার্ডিয়াক এ্যাম্বুলেন্স

রাজশাহীতে মাদক ব্যবসায়ীদের হামলায় ডিবি পুলিশের দুই সদস্য আহত , আটক ৩

হলের সিট না ছেড়ে উল্টো গেটে তালা দিলেন সেই ছাত্রলীগ নেত্রী!

রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে জাঁকজমকপূর্ণ ‘জব ফেয়ার ও সেমিনার ২০২৬’ অনুষ্ঠিত