বুধবার , ২৮ সেপ্টেম্বর ২০২২ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রংপুরে অটোরিকশায় বাসের ধাক্কা, নিহত ৩

প্রতিবেদক
sonynews
সেপ্টেম্বর ২৮, ২০২২ ৩:৫৪ অপরাহ্ণ

রংপুরের তারাগঞ্জে যাত্রীবাহী বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।

বুধবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ইকরচালী বরাতি ব্রিজ এলাকায় রংপুর-সৈয়দপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইকরচালী সরকারপাড়া এলাকার কৃষক ভুট্টু মিয়ার মেয়ে সুরাইয়া আক্তার (১২), একই উপজেলার দোলাপাড়ার স্মৃতি আক্তার (২০) ও জগদীশপুর উত্তরপাড়া গ্রামের অটোরিকশাচালক জাহাঙ্গীর আলম (৪৪)।

স্থানীয়রা জানান, বুধবার বেলা ১১টার দিকে ইকরচালী থেকে যাত্রী নিয়ে একটি অটোরিকশা উপজেলা পরিষদের দিকে যাচ্ছিল। অটোরিকশাটি বরাতি ব্রিজের কাছে পৌঁছালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঠাকুরগাঁওগামী শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই সুরাইয়া আক্তারের মৃত্যু হয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনকে উদ্ধার করে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে স্মৃতি ও জাহাঙ্গীরের অবস্থার অবনতি হলে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন দুপুরে মারা যান ওই দুজন।

তারাগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব মোর্শেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। বাসটি জব্দ করা গেলেও চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

পুঠিয়ায় বাস–অটোরিকশা সংঘর্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ ৪ জন নিহত

“টিকিট চাইতেই ক্ষুব্ধ বখাটেরা: আরডিএ পার্কে আনসার সদস্যকে বেধড়ক মারধর”

সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মাদ্রাসা শিক্ষার্থীদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী: রাজশাহীতে উৎসব ও কর্মসূচির সমারোহ!

নেসকোতে বিএনপি ব্যানারে ফের ক্ষমতার চর্চা সাবেক আওয়ামীপন্থীদের!

রাজশাহী নগরীতে হেরোইন ও ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

দর্শনা সীমান্তে নারী-শিশুসহ ৫ জনকে পুশইন চেষ্টা

গোদাগাড়ীতে অর্ধকোটি টাকার হেরোইন সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রাজশাহীতে ঘুঘুর বাসায় হাত দিতে গিয়ে প্রাণ হারাল সাজ্জাদ

দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে তারেক রহমান, ঐতিহাসিক মাদরাসা মাঠে বিএনপির মহাসমাবেশ