Monday , 2 March 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে একটি গুদামে ভয়াবহ আগুন, ক্ষতি নিয়ে ভিন্নমত—কারণ উদ্ঘাটনে তদন্ত

প্রতিবেদক
sonynews
March 2, 2026 10:36 am

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর কাটাখালী থানার শ্যামপুর পশ্চিমপাড়া এলাকায় একটি খাদ্যপণ্য গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১ মার্চ) রাত ১০টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা পুরো গুদামে ছড়িয়ে পড়ে। রাতভর চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে, তবে ক্ষতির পরিমাণ নিয়ে গুদাম মালিক ও ফায়ার সার্ভিসের হিসাবে পার্থক্য দেখা গেছে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, গুদামটির মালিক জুবায়ের হোসেন, যিনি বিভিন্ন ব্র্যান্ডের প্যাকেটজাত খাদ্যপণ্যের পরিবেশক। স্থানীয়রা জানান, আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় প্রথমদিকে নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন।

গুদাম মালিক জুবায়ের হোসেন দাবি করেন, “গুদামে বিপুল পরিমাণ খাদ্যপণ্য মজুত ছিল। আগুনে সবকিছু পুড়ে গেছে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় দুই কোটি টাকা হতে পারে।”

অন্যদিকে ফায়ার সার্ভিসের রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনের স্টেশন অফিসার ওয়ালিফ হোসেন জানান, বিশ্ববিদ্যালয় স্টেশন ছাড়াও রাজশাহী সদর স্টেশনের ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। তিনি বলেন, “রাতভর কাজ করার পর সকাল সাড়ে ৮টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৮০ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।”

এ ঘটনায় তদন্ত সাপেক্ষে প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুন লাগার কারণ নির্ধারণ করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এলাকায় এ ঘটনার পর ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ঘুসের ভিডিও চাপা দিতে সাংবাদিককে ২৯ হাজারের প্রস্তাব: ইসি কর্মকর্তা চাকরিচ্যুত

গাছের পোকা বিক্রি করে বদলে গেছে তাদের জীবন

রাজশাহীর সেই কুখ্যাত মাদকের গডফাদার আক্কাস আলী গ্রেপ্তার

The French lettering company Letraset manufactured a set

আগামী এক সপ্তাহ খুবই ক্রুশিয়াল: প্রধান উপদেষ্টা

চন্দ্রিমা থানা পুলিশের অভিযানে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

৪৯ তম বিসিএসের গেজেটে গোপালগঞ্জে প্রার্থীর ৯ জন বাদ

ধুনটে অভিভাবকশূন্য ১১ সরকারি দপ্তর, স্থবির কার্যক্রম

রাজশাহীতে মহাষ্টমীর উৎসবে উপচে পড়া ভিড়, শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন

রাজশাহীর নগরীতে জামায়াতের নেতাকর্মী বহনকারী দুইটি বাস দুর্ঘটনার কবলে