Wednesday , 5 October 2022 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সিঙ্গাপুরের জোড়া আত্মঘাতী গোল, বাংলাদেশ হাসলো শেষ মিনিটে

প্রতিবেদক
sonynews
October 5, 2022 4:41 pm

এএফসি অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বের যাত্রাটা জয় দিয়ে শুরু হলো বাংলাদেশের। প্রথম ম্যাচে বুধবার (৫ অক্টোবর) লাল সবুজের প্রতিনিধিরা ২-১ গোলে হারিয়েছে সিঙ্গাপুরকে।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বাংলাদেশ খেলেছে আধিপত্য ধরে রেখে। তার ফলও মিলল হাতেনাতে। ভুটানের মুখোমুখি হওয়ার আগে স্বস্তির জয় পেল যুবারা।

ভুটানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি অনুষ্ঠিত হবে শুক্রবার (৭ অক্টোবর)। তৃতীয় ও গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্বাগতিকদের প্রতিপক্ষ ইয়েমেন। ইয়েমেন নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে হারিয়েছিল ৮-০ গোলের বড় ব্যবধানে। ফলে এ ম্যাচটি বাংলাদেশের জন্য একটু বেশিই চ্যালেঞ্জের।

ঘরের মাঠ বিধায় বাংলাদেশ যে এবার বাছাই পর্ব পার করার সক্ষমতা রাখে, সেই কথা বলেছিলেন দলের অধিনায়ক ইমরান খান। তিনি বলেছিলেন, ‘আমরা এবার এএফসি কোয়ালিফাই করতে পারব। কারণ আমাদের ঘরের মাঠে খেলা। সব খেলোয়াড় প্রস্তুত।’

কোচ পল স্মলি বলেছিলেন, ‘সংবাদ সম্মেলনে সবাই চ্যাম্পিয়ন হওয়ার কথা বলে। তবে আমার ভাবনা কিছুটা ভিন্ন। আমরা প্রতিটি ম্যাচের জন্যই ইতিবাচক প্রস্তুতি নেব। আমার দারুণ কিছু ফুটবলার আছে। আমি এসবকে ভিন্ন দৃষ্টিভঙ্গিতে দেখি। এটা মূলত উন্নতি আনার প্রক্রিয়া, এই খেলোয়াড়দের আরও ভালো করার প্রক্রিয়া।’

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত
মওলানা ভাসানীর নিঃস্বার্থ ত্যাগ আজও অনুপ্রেরণার উৎস হয়ে আছে

মওলানা ভাসানীর নিঃস্বার্থ ত্যাগ আজও অনুপ্রেরণার উৎস হয়ে আছে

এবার গরুর চামড়ার দাম কিছুটা পেলেও ছাগলের চামড়া বিক্রি হচ্ছে ৫ টাকায়!

খুলনায় এনসিপি পরিচয়ে আ.লীগ নেতার বাসায় ২০ লাখ টাকা চাঁদা দাবি

লিটন ও ডাবলুকে বিচারের আওতায় আনতে হবে, সমাবেশে বিএনপি নেতা মিনু

বিয়ের প্রথম রাতেই ঐশ্বর্যর সাথে এই কাজ করেছিলেন অভিষেক বচ্চন

পদ্মাপাড়ে মুখে স্কচটেপ জড়ানো পিন্টুর লাশ উদ্ধার

পুঠিয়ায় বাস–অটোরিকশা সংঘর্ষে তিনজন নিহত: ঘাতক চালক ও গুজবের মূল হোতা গ্রেপ্তার

রাজশাহী থেকে নেসকোর সদর দপ্তর বগুড়ায় নেওয়ার প্রস্তাব, সম্ভাব্যতা যাচাইয়ে কমিটি—রাজশাহীতে মিশ্র প্রতিক্রিয়া

৬ জানুয়ারি মুক্তি পাবে ‘ব্ল্যাক ওয়ার’

চারঘাটে ভগিনীপতির ছুরিকাঘাতে প্রাণ গেল শ্যালকের, আহত ১৫