Tuesday , 25 February 2025 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

“রাজশাহীতে আরআরইউ ও রিভার সিটি প্রেসক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন”

প্রতিবেদক
sonynews
February 25, 2025 12:05 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী রিপোর্টার্স ইউনিটি (আরআরইউ) ও রিভার সিটি প্রেসক্লাবের নতুন কার্যালয় সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাজশাহী মহানগরীর কাজলার অক্ট্রয় মোড়ে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানটি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনগুলোর উপদেষ্টা খন্দকার হাসান কবির।

সাপ্তাহিক বাংলার বিবেক পত্রিকার সম্পাদক মো. আবু হেনা মোস্তফা জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ‘সকল ভালো কাজের সঙ্গে আমাদের সম্পৃক্ততা থাকা উচিত। সাংবাদিকরা দেশ ও জাতির কল্যাণে কাজ করে থাকেন, এবং আমি আশা করছি এই ক্লাব রাজশাহীর গণ্ডি ছাড়িয়ে সারাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রফেসর ড. আব্দুল্লাহ আনসারী, উপসচিব মো. ইয়ারুফ আলী, কাশফুল ফাউন্ডেশনের পরিচালক মাওলানা রুহুল আমীন, রিভার সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা রাব্বানী, প্রেসক্লাবের সভাপতি অ্যাকভোকেট নিজাম উদ্দিন এবং রাজশাহী রিপোর্টার্স ইউনিটির সভাপতি এস এম আব্দুল মুগনী নিরো।

এছাড়া বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ ও সাংবাদিক সংগঠনের সদস্যরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে হাটের টেন্ডার বাক্স দখলে সংঘর্ষ, ছুড়িকাঘাত সহ আহত ৩

মালয়েশিয়া মাতাতে যাচ্ছেন একঝাঁক বাংলাদেশি শিল্পী

মালয়েশিয়া মাতাতে যাচ্ছেন একঝাঁক বাংলাদেশি শিল্পী

কুমিল্লায় নগদ টাকা ও স্বর্নালঙ্কার নিয়ে পালিয়েছে প্রবাসীর স্ত্রী

শিক্ষার্থীদের আগামী দিনের নেতৃত্ব ও দেশপ্রেমের আহ্বান ভূমি মন্ত্রীর

রাজশাহীর সেই কুখ্যাত মাদকের গডফাদার আক্কাস আলী গ্রেপ্তার

দুর্নীতি মামলা থেকে খালাস পেলেন ড. ইউনূস

রাজশাহীতে ওসির দাম্ভিকতায় জুম্মার নামাজ পড়তে পারলেন না শতাধিক মসুল্লী

রাজশাহীতে ওসির দাম্ভিকতায় জুম্মার নামাজ পড়তে পারলেন না শতাধিক মসুল্লী

আম্বানিকে ফোন করে হুমকি 'বেকার যুবকের'! ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

আম্বানিকে ফোন করে হুমকি ‘বেকার যুবকের’! ঘটনায় গ্রেফতার অভিযুক্ত

চারঘাটে বিপুল পরিমান ফেনসিডিল-সহ দুই মাদক কারবারী আটক

রাজশাহী বোর্ডে এইচএসসি পরীক্ষায় বসেছে ১ লাখ ৩৮ হাজার শিক্ষার্থী