শনিবার , ২৫ জানুয়ারি ২০২৫ | ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

“অবসরপ্রাপ্ত হটাবো, রেল শ্রমিক দল বাঁচাবো” – কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে পরিবর্তনের দাবি কর্মীদের

প্রতিবেদক
sonynews
জানুয়ারি ২৫, ২০২৫ ১:০২ অপরাহ্ণ

ইফতেখার আলম বিশাল: বাংলাদেশ জাতীয়তাবাদী রেলশ্রমিক ও কর্মচারী দলের কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা শনিবার (২৫ জানুয়ারি) রাজশাহীর পশ্চিমাঞ্চলীয় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির ৩৫ সদস্যসহ দেশের ৭৮টি শাখা কমিটির সাধারণ সদস্য ও নেতাকর্মীরা।

এই সভায় কর্মীরা দীর্ঘদিন ধরে দমনমূলক অবস্থা থেকে মুক্তি পেতে অবসরপ্রাপ্ত নেতাদের পদত্যাগের জোর দাবি তোলেন। তাদের দাবি, ২০১৪ সালের নির্বাচনে গঠিত কমিটির মধ্যে ১৭ জন নেতা দীর্ঘ এক যুগ ধরে অবসরে যাওয়ার পরও পদ আঁকড়ে ধরে আছেন।

সাধারণ সদস্যরা জানান, ২০১৪ সালের পর আর কোনো নির্বাচন আয়োজন হয়নি। অবসরপ্রাপ্ত নেতারা ক্ষমতা কুক্ষিগত করে কমিটির দায়িত্ব পালনে গাফিলতি করেছেন এবং কর্মীদের ন্যায্য অধিকার দমিয়ে রেখেছেন।

কমিটির বর্তমান সহ-সাধারণ সম্পাদক ইমরুল কায়েস পলাশ বলেন, নিয়ম অনুযায়ী তিন মাস পরপর সাধারণ সভা আয়োজনের বিধান থাকলেও, সর্বশেষ সভা হয়েছিল ২০১৮ সালে। তিনি আরও অভিযোগ করেন, কৌশলে কোরাম পূর্ণ না হওয়া সত্ত্বেও সভাকে বৈধ ঘোষণা করা হয়েছিল।

তরুণ কর্মীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, অবসরপ্রাপ্ত নেতারা নতুন কাউকে নেতৃত্বে আসার সুযোগ দিচ্ছেন না। তারা অভিযোগ করেন, কর্মরত সদস্যদের সমস্যাগুলো সমাধানে তারা আর আগ্রহী নন। কর্মীরা দ্রুত কাউন্সিলের মাধ্যমে নির্বাচনের আয়োজন করে যোগ্য, উদ্যমী ও কর্মীবান্ধব নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান।

সাধারণ সদস্যরা আরও জানান, পূর্বের ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করে যেসব কর্মী মামলা ও জেল খেটেছেন, তাদের জায়গায় অবসরে যাওয়া নেতারা নিজেদের পদ আঁকড়ে রেখে সুযোগের অপব্যবহার করছেন। ২০১৪ সালের নির্বাচনে সমান সংখ্যক ভোট পাওয়া দুই সাধারণ সম্পাদকের মধ্যে পালাক্রমে দায়িত্ব পালনের কথা থাকলেও, সেটিও বাস্তবায়ন হয়নি বলে অভিযোগ ওঠে।

সভা শেষে অমীমাংসিত পরিস্থিতি
শনিবারের সভা শেষে নেতাদের পক্ষ থেকে কোনো স্পষ্ট সিদ্ধান্ত জানানো হয়নি। তবে সাধারণ কর্মীরা জানিয়েছেন, অবসরে যাওয়া নেতাদের স্থলে নতুন নেতৃত্ব নির্বাচনে তারা রাজপথে নামতে প্রস্তুত।

সবার একটাই দাবি, “অবসর হটাও, রেল শ্রমিক দল বাঁচাও।”
তারা আশা করছেন, নেতৃত্বে পরিবর্তন এলে রেলশ্রমিক দলের ঐতিহ্য ও কার্যক্রম আরও কার্যকর হবে।
সার্বিক বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক ও কর্মচারী দলের বর্তমান সভাপতি রফিকুল ইসলাম কোন জবাব দেননি।

সর্বশেষ - আইন