Friday , 15 March 2024 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে নিখোঁজ রজনীগন্ধা পরিবহনের মালিক

প্রতিবেদক
সনি নিউজ
March 15, 2024 6:12 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়ার ঝলমলিয়া বাজার থেকে আলহাজ্ব মাজেদুল ইসলাম (৬০) নামের এক ব্যবসায়ী নিখোঁজ হয়েছে। সে ঝলমলিয়া এলাকার রজনীগন্ধা পরিবহনের স্বত্বাধিকার মৃত আজিজুল হক গেদার ছেলে। এব্যাপারে তার ভাই মুরাদ হোসেন পুঠিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে।

শুক্রবার (১৫ মার্চ) ভোর ৫টার দিকে ঝলমলিয়া বাজার মসজিদের কাছে থেকে মাজেদুল ইসলাম নিখোঁজ হয়। শারিরীক ও মানসিকভাবে সে সম্পূর্ণ সুস্থ বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।

নিখোঁজ ব্যক্তির ভাই মুরাদ হোসেন জানান, সকাল পাঁচটার দিকে বাড়ির পাশে ঝলমলিয়া বাজার মসজিদে ফজরের নামাজ পড়তে যায় তার ভাই। এরপর আর বাড়ি ফিরে আসেনি সে। পরে আত্মীয় স্বজনরা অনেক খোঁজার পর তাকে পাওয়া যায়নি। তাকে না পেয়ে পরিবারের সবাই চিন্তিত হয়ে পড়েছি। তার মোবাইলও বন্ধ রয়েছে।

থানার ডিউটি অফিসার মিতা বালা জানান, সকাল দশটার দিকে এব্যাপারে পুঠিয়া থানায় একটি জিডি করা হয়েছে।

পুঠিয়া থানার অফিসার ইনচার্জ সাইদুর রহমান জানান, বিশিষ্ট পরিবহন ব্যবসায়ীর নিখোঁজ হওয়ার বিষয়টি আমরা গুরুত্বের সাথে নিয়েছি। তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে এবার বেগুনের ভেতর হেরোইন পাচার, গ্রেফতার ১

রাজশাহীতে ডাবলু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

রাজশাহীতে ডাবলু সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

কাবুলে পাকিস্তান-চীন-আফগানিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক ২০ আগস্ট

নগরীতে ইয়াবা খোর আটক, জুয়া খেলার অ্যাপস উদ্ধার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি’র মর্মান্তিক মৃত্যুতে রুয়েট উপাচার্যের গভীর শোক প্রকাশ

রাসিক ১৯ নং ওয়ার্ডের ফলাফল: আবারও কাউন্সিলর নির্বাচিত হলেন তৌহিদুল হক সুমন

জ্বালানি তেলের উৎপাদন দৈনিক ১০ লাখ ব্যারেল কমাচ্ছে ওপেক

রাজশাহী কারাগারে বিএনপি নেতার মৃত্যু

রাবিতে ছাত্রলীগ নেতাকর্মী ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কার ঘোষণা

রাবিতে আন্দোলনের অবসান, রাকসু নির্বাচন ঘিরে শঙ্কা কেটে গেল