সোমবার , ৮ জানুয়ারি ২০২৪ | ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীর আরডিএ মার্কেটে আগুন

প্রতিবেদক
সনি নিউজ
জানুয়ারি ৮, ২০২৪ ৩:০৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর সাহেব বাজার আরডিএ মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

রাজশাহী বোয়ালিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির বলেন, সন্ধ্যার দিকে হঠাৎ অগ্নিকাণ্ডের খবর পায়। খবর পাবার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নেভানোর চেষ্টা করছে।

তিনি আরও বলেন, কি ভাবে এবং কোথায় থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনার সূত্রপাত ঘটেছে তা জানা যায়নি। এখন পর্যন্ত কোন হতাহতের খবরও মেলেনি। তবে আগুন লাগার কারণে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে। আর এ আগুন দ্রুত নিয়ন্ত্রণ না করতে পারলে পুরো মার্কেটে আগুন ছড়িয়ে পড়লে শত শত ব্যবসায়ী পথে বসবে।

রাজশাহী জেলা ফায়ার সার্ভিসের উপপরিচালক ওহিদুল ইসলাম বলেন, তাদের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানা যায়নি।

এক নম্বর গদির স্বত্বাধিকারী স্বপন বলেন, ওই গুদামে কাপড় ও অন্যান্য পণ্য রাখা থাকে।

এদিকে ঘটনাস্থলে ছুটে গেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন। তিনি সেখানে গিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আস্বস্ত করে শান্তনা দান করেন।

প্রতিবেদকের এই রিপোর্ট লেখার সঙ্গে সঙ্গে আগুন নেভানোর কাজে এখনোও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করে যাচ্ছে। কি পরিমাণ ক্ষতি সাধন হয়েছে তা আগুন নেভানোর পর ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যাবে বলে জানান ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

এবার টুকু ও পলক গ্রেফতার

যে কারণে একের পর এক খুন করেন সম্রাট, লোমহর্ষক তথ্য জানাল পুলিশ

রাজশাহীতে চিনি মজুদ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে চিনি মজুদ করায় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের শুভেচ্ছা

১৬ দফা দাবিতে রাকসু আন্দোলন মঞ্চের গণস্বাক্ষর কর্মসূচি

১৬ দফা দাবিতে রাকসু আন্দোলন মঞ্চের গণস্বাক্ষর কর্মসূচি

VR is the use of computer technology to create a env

এমপি মুজিবুরের হাসপাতাল পরিদর্শন: গোদাগাড়ী-তানোরে স্বাস্থ্যসেবায় দ্রুত পদক্ষেপের আশ্বাস

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আগুন, ৮ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

রাজশাহী নগরীতে একটি বিদেশী পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

প্রসেনজিতের বাড়িতে চঞ্চলদের জম্পেশ আড্ডা