Sunday , 8 October 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

সততা, দক্ষতা, শৃঙ্খলার পুরস্কার পেলেন আএমপির ২ জন

প্রতিবেদক
সনি নিউজ
October 8, 2023 12:47 pm

নিজস্ব প্রতিবেদক: সততা, দক্ষতা, শৃঙ্খলার সাথে কর্মক্ষেত্রে দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় শুদ্ধাচার পুরস্কার ২০২১-২০২২ পেলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ২ জন।

আরএমপি’র শুদ্ধাচার পুরস্কার প্রাপ্তরা হলেন আরএমপি’র ভিকটিম সাপোর্ট সেন্টারের পুলিশ পরিদর্শক মোহতারেমা আশরাফী খানম এবং আরএমপি মিডিয়ায় কর্মরত সার্জেন্ট মো: রাসেলুর রহমান।

আজ ৮ অক্টোবর ২০২৩ খ্রিস্টাব্দ সকার ১০.৩০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্স কনফারেন্স রুমে, আরএমপি’র মাসিক কল্যাণ সভায় আরএমপি মিডিয়ায় কর্মরত সার্জেন্ট মো: রাসেলুর রহমান-কে কর্মক্ষেত্রে শুদ্ধাচার চর্চার স্বীকৃতস্বরুপ শুদ্ধাচার পুরস্কার (২০২১-২০২২) ইন্সপেক্টর জেনারেল অব পুলিশের পক্ষে আরএমপি’র কমিশনার বিপ্লব বিজয় তালুকদার সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন।

এরআগে পুলিশ পরিদর্শক মোহতারেমা আশরাফী খানম গত ১৩ সেপ্টেম্বর ২০২৩ খ্রি.পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব ইন্টেগ্রিটিতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম-এর নিকট হতে শুদ্ধাচার পুরস্কার (২০২১-২০২২) গ্রহন করেন।

এ সময় আরএমপি’র কমিশনার শুদ্ধাচার পুরস্কারপ্রাপ্তদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান এবং তাদের পেশাগত জীবনে সততা, নিষ্ঠা ও দক্ষতার সাথে সাফল্যের ধারা অব্যাহত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ২০২১-২০২২ অর্থ বছরে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত ২১৭ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে দুই জন ডিআইজি, একজন লে. কর্ণেল, একজন অতিরিক্ত ডিআইজি, ১৫ জন পুলিশ সুপার, ১৩ জন অতিরিক্ত পুলিশ সুপার, ১০ জন সহকারী পুলিশ সুপার, ২১ জন পুলিশ পরিদর্শক, ৩৭ জন সাব ইন্সপেক্টর, ৪ জন সার্জেন্ট, ১৯ জন সহকারী সাব ইন্সপেক্টর, পাঁচ জন নায়েক, ৭৮ জন কনস্টবল, একজন সিপাহী এবং ১০ জন সিভিল স্টাফ রয়েছেন।

শুদ্ধাচার পুরস্কার হিসেবে এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ, সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয়।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

জামিনে মুক্তি পেয়ে প্রতিপক্ষের হামলায় নিহত, ১২ ঘণ্টার মধ্যে নাটোরে দুই আসামি গ্রেফতার

শ্রম আইন না মেনে অতিরিক্ত ওজনের আলুর বস্তা হিমাগারে ঢোকাতে বাধ্য করছে মধ্যস্বত্ত্বভোগী ব্যবসায়ীরা

রাজশাহীতে আরএমপির বৃহৎ ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত

নগরীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার

নগরীতে শিক্ষকদের বিরুদ্ধে সাংবাদিকদের হুমকি দেয়ার অভিযোগ

আয়নাঘরের ভয়ংকর কাহিনি ফাঁস করলেন বিএনপি নেতা সালাহউদ্দিন

শিকাগোতে সম্মাননা পেলেন ফারুকী

রাজশাহীতে সাবেক মেয়র লিটনসহ ৫০ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় মন্দির পাহারা

রাজশাহী সেনানিবাসে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ