Friday , 6 October 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

পণ্য পরিবহনে রাজশাহী-মুর্শিদাবাদ নৌপথ চালুর বিষয়ে রাসিক মেয়রের সাথে মতবিনিময়

প্রতিবেদক
সনি নিউজ
October 6, 2023 6:54 pm

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী থেকে ভারতের মুর্শিদাবাদের মায়া ও ধুলিয়ান পর্যন্ত নৌ প্রটৌকল রুট চালুর বিষয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা মতবিনিময় সভা করেছেন। শুক্রবার বিকেল ৩টায় নগর ভবনে এই সভা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, রাজশাহীর ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও অর্থনীতি গতিশীল করতে পদ্মা নদী ব্যবহার করে ভারতের সঙ্গে নৌরুট চালু ও রাজশাহীতে নৌবন্দর স্থাপনের বিষয়ে দীর্ঘদিন থেকে কাজ করে যাচ্ছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। এরআগেও সংশ্লিষ্টদের সঙ্গে দফায় দফায় বৈঠক ও আলোচনা করেছেন তিনি।

সভায় রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ভারতের মুর্শিদাবাদের ধুলিয়ান থেকে রাজশাহী হয়ে পাবনার ঈশ্বরদী হয়ে আরিচা পর্যন্ত পদ্মা নদীতে ড্রেজিংয়ের মাধ্যমে নদীতে নাব্যতা আনা গেলে রাজশাহীতে আন্তর্জাতিক নৌবন্দর প্রতিষ্ঠা করা যাবে। ভারত থেকে পাথর সহ বিভিন্ন পণ্য আমদানি করা যাবে। আমরাও বিভিন্ন পণ্য রপ্তানি করতে পারবো। এর মাধ্যমে রাজশাহীতে ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, অর্থনীতি শক্তিশালী হবে। নৌপথটি চালু করতে দীর্ঘদিন যাবৎ প্রচেষ্টা অব্যাহত রেখেছি।

বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা জানান, ভারতের মুর্শিদাবাদের মায়া থেকে বাংলাদেশের রাজশাহীর গোদাগাড়ীর সুলতানগঞ্জ পর্যন্ত পরীক্ষামূলকভাবে নৌরুট চালুর জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। এনবিআর ক্লিয়ারেন্স পেলে নৌরুটটি শিগগিরই চালু হবে। এরপরে নৌরুটটি রাজশাহী পর্যন্ত বর্ধিত করে চালু করার উদ্যোগ নেওয়া হবে।

মতবিনিময় শেষে রাসিক মেয়রকে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যান। এ সময় বিআইডব্লিউটিএ এর পরিচালক মুহাম্মদ রফিকুল ইসলাম, পরিচালক একেএম আরিফ উদ্দিন, যুগ্ম পরিচালক মোহাম্মদ খুরশীদ আলম ও উপ-পরিচালক শর্মিলা খানম উপস্থিত ছিলেন।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

রাবি ছাত্রের রহস্যজনক মৃত্যু

রাজশাহী মহানগরীতে শব্দ যন্ত্র ব্যবহারে আরএমপি’র নির্দেশনা

আদালতে সাংবাদিকের ফোন কেড়ে নিলেন সেই পাথরখেকো আ.লীগ নেতা

রাজশাহীতে জামায়াত-নেতৃত্বাধীন ৮ দলের বিভাগীয় সমাবেশ: গণভোটের তারিখ পরিবর্তনে কড়া বার্তা

গুলশানে বিএনপি কার্যালয়ে সাংবাদিকদের মারধর, মির্জা ফখরুলের দুঃখ প্রকাশ

অর্থবছরের শুরুতেই রেমিট্যান্সে এলো ৩০ হাজার কোটি টাকা

জনগণের হয়ে কাজ করলেই স্থানীয় নির্বাচনে দলীয়ভাবে মূল্যায়ন: এমপি মিলন

আরএমপি অভিযানে নারী সহ ৬ মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

ইন্দোনেশিয়ায় মসজিদে অগ্নিকাণ্ডে ভেঙে পড়লো বিশাল গম্বুজ

ইন্দোনেশিয়ায় মসজিদে অগ্নিকাণ্ডে ভেঙে পড়লো বিশাল গম্বুজ