নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর গোদাগাড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে উভয় পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অত্যন্ত ৮জন। আহত ৮জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
গোদাগাড়ী উপজেলার পাকড়ি ইউনিয়নের ইয়াজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-গোদাগাড়ী থানাধীন ভাটাপাড়া গ্রামের জিল্লুর রহমানের ছেলে ছোটন, বড়গাছী কামারপাড়া গ্রামের মৃত আলিম উদ্দীনের ছেলে মেহের আলী ও তার ভাই নাইমুল।
গোদাগাড়ী থানা ওসি কামরুল ইসলাম জানান, সকাল ৯টার দিকে জমিজমা নিয়ে বিরোধ কে কেন্দ্র করে কথা কাটাকাটির এবং হাতা হাতির এক পর্যায়ে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে উভয় পক্ষের ৮/১০ জন আহত হয়েছে।
তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেছেন।
এছাড়া ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
সনি বাংলা ডট কম/ই আবি





