Monday , 23 January 2023 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে ৫৬০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ১

প্রতিবেদক
সনি নিউজ
January 23, 2023 12:43 pm

নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীর বেলপুকুরে ৫৬০ পিচ ইয়াবা ট্যাবলেট-সহ মোঃ ইমন আলী (১৯) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‍্যাব-৫।

গ্রেপ্তারকৃত যুবক পুঠিয়া থানাধীন শিবপুর হাট এলাকার মোঃ কাওছার আলীর ছেলে।

রবিবার ২২ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেলপুকুর থানাধীন ক্ষুদ্র জামিরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার বিকেলে র‍্যাবের পাঠানো একটি প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উক্ত স্থানে অভিযান চালিয়ে ইমন আলীকে গ্রেপ্তার করা হয়। এসময় তার হেফাজতে থাকা তিনটি প্যাকেটে ৫৬০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করে র‍্যাব।  গ্রেপ্তারকৃতর বিরুদ্ধে বেলপুকুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।

সনি বাংলা ডট কম/ই আবি

সর্বশেষ - আইন