• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০১:০০ অপরাহ্ন
Headline
তানোরে বর্গাচাষীকে হাতুড়ি পেটা রাজশাহীর কাটাখালীতে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার এসআই রাজুর বিরুদ্ধে চাঁদা ও গাড়ি আত্মসাতের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’: আরএমপির প্রতিবাদ রাজশাহীতে পরিচয়ের জুলাইয়ের আলোচনা ও কবিতা পাঠ কোনো শিক্ষার্থী যাতে মাদকাসক্ত হয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে: ভূমিমন্ত্রী মিনু ব্যক্তিগত গাড়ি আত্মসাৎ, ফেরত দিতে ৫ লাখ টাকা দাবি—এসআই রাজুর বিরুদ্ধে অভিযোগ কাটাখালি থানার অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার চন্দ্রিমা থানার অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার রাজশাহীতে বিভাগীয় বৃক্ষমেলার উদ্বোধন শুধু বৃক্ষরোপণ করলেই হবেনা, গাছ বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে: ভূমিমন্ত্রী মিনু

সিটি প্রশাসকদের রাষ্ট্রীয় মর্যাদা নির্ধারণে প্রজ্ঞাপন ‎

sonynews / ৬ Time View
Update : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনসহ দেশের ১১টি সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসকদের রাষ্ট্রীয় মর্যাদা (স্ট্যাটাস) নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়। এর ফলে রাষ্ট্রীয় অনুষ্ঠান জাতীয় দিবস সরকারি সভা এবং কূটনৈতিক আয়োজনসহ সব ধরনের আনুষ্ঠানিক ক্ষেত্রে তাঁরা ওয়ারেন্ট অব প্রেসিডেন্স অনুযায়ী নির্ধারিত মর্যাদা ও প্রটোকল পাবেন।
‎বৃহস্পতিবার (৯ জুলাই) স্থানীয় সরকার বিভাগের সিটি কর্পোরেশন-১ শাখার উপসচিব মোঃ রেজাউল করিম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নির্দেশনা জারি করা হয়।
‎প্রজ্ঞাপনে বলা হয়েছে, ওয়ারেন্ট অব প্রেসিডেন্স, ১৯৮৬ (জুলাই ২০২০ পর্যন্ত সংশোধিত) অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসকদের যথাযথ রাষ্ট্রীয় সম্মান নিশ্চিত করতে হবে। সরকারি ও রাষ্ট্রীয় সব আনুষ্ঠানিক আয়োজন আমন্ত্রণপত্র আসন বিন্যাস অভ্যর্থনা এবং প্রটোকল নির্ধারণে এ বিধান অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে।
‎ওয়ারেন্ট অব প্রেসিডেন্স অনুযায়ী সিটি কর্পোরেশনের মেয়রদের অবস্থান রাষ্ট্রীয় মর্যাদার তালিকায় ১৮তম। তাঁরা সরকারের বিভিন্ন স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের চেয়ারম্যানদের (১৯তম) এক ধাপ ওপরে অবস্থান করেন। প্রশাসকদের ক্ষেত্রেও দায়িত্ব পালনকালে একই মর্যাদা ও প্রটোকল অনুসরণের বিষয়টি প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে।
‎প্রজ্ঞাপনের অনুলিপি বিভাগীয় কমিশনার জেলা প্রশাসকসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়েছে এবং নির্দেশনাটি অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।
‎নতুন এ প্রজ্ঞাপনের মাধ্যমে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনসহ দেশের ১১টি সিটি কর্পোরেশনের মেয়র ও প্রশাসকদের রাষ্ট্রীয় মর্যাদা ও প্রটোকল নিয়ে দীর্ঘদিনের অস্পষ্টতার অবসান ঘটবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category