Sunday , 22 November 2026 |
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

আরএমপির অভিযানে মাদক ব্যাবসায়ীসহ গ্রেফতার ২

প্রতিবেদক
sonynews
November 22, 2026 9:04 am

স্টাফ রিপোর্টার: রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা ও বোয়ালিয়া থানার শিরোইল পুলিশ ফাঁড়ির পৃথক মাদকবিরোধী অভিযানে একজন মাদক ব্যবসায়ী ও একজন মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গাঁজা উদ্ধার করা হয়।

গত ২১ নভেম্বর সন্ধ্যা ৬টার দিকে রাজপাড়া থানা পুলিশ মহানগরীর ডিঙ্গাডোবা মোজাম্মেলের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে কাশিয়াডাঙ্গা থানার ঠাকুরমারা কলোনি গ্রামের মৃত আলাউদ্দিনের ছেলে মো. কামরুল হাসান (৪৭)-কে গ্রেপ্তার করে। এ সময় তাঁর হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উল্লেখ্য, গ্রেপ্তারকৃত কামরুল হাসানের বিরুদ্ধে কাশিয়াডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১টি মামলা রয়েছে।

অন্যদিকে, একই দিন ভোর আনুমানিক ৫টার দিকে বোয়ালিয়া থানার শিরোইল পুলিশ ফাঁড়ি মহানগরীর বর্ণালী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় গাঁজা ও ইয়াবা সেবন করে মাতলামি করার অভিযোগে ষষ্ঠিতলা গ্রামের মো. মাসুদের ছেলে মো. শুভ ইসলাম জয় (২৪)-কে গ্রেপ্তার করা হয়। পরবর্তী সময়ে বিভাগীয় পুলিশ হাসপাতাল, রাজশাহীতে তাঁর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। চিকিৎসকের মতামতের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের জন্য প্রস্তুত ইরান

নগরীতে পাপ্পুর নামে মিথ্যে মামলা প্রত্যাহারের দাবিতে মনববন্ধন

খালেদা জিয়ার স্মরণে রাজশাহীতে দোয়া মাহফিল ও ফ্রি মেডিকেল ক্যাম্পে আরডিএ চেয়ারম্যান

রাজশাহীতে ক্রিকেট বাজিতে হেরে যুবকের আত্মহত্যা

ইসলাম গ্রহণ করে পাকিস্তানি যুবককে বিয়ে, নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে ভারতীয় তরুণীকে

রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে পিঠা উৎসব

আরডিএর টোল আদায় টেন্ডারে ৮টি দরপত্র বিক্রি হলেও জমা পড়েছে একটি!

সমালোচনা, অতঃপর অভিনন্দন

আউটসোর্সিং বাতিল ও বকেয়া মজুরি পরিশোধের দাবিতে রেশম শ্রমিকদের সংবাদ সম্মেলন

বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের রাজশাহী মহানগরীর শারদীয় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন