শুক্রবার , ২১ অক্টোবর ২০২২ | ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, ১৬৫ যাত্রীকে জরিমানা,সিগারেট জব্দ

প্রতিবেদক
সনি নিউজ
অক্টোবর ২১, ২০২২ ২:০৩ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদকঃ বিনা টিকিটে ভ্রমণের দায়ে ঢাকা-রাজশাহী গামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ১৬৫ জন যাত্রীকে জরিমানা ও ধুমপায়ী যাত্রীদের কাছে থাকা সিগারাট জব্দ করা হয়েছে। কারণ ট্রেনে সিগারেট খাওয়া নিষেধ।

শুক্রবার (২১ অক্টোবর) ভোররাতে পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার ট্রেনটিতে অভিযান চালিয়ে টিকিট না থাকায় তাদের জরিমানা ও কয়েক প্যাকেট সিগারেট জব্দ করেন।
অভিযান শেষে অসীম কুমার তালুকদার নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে যাত্রা শুরুর পর ট্রেনে প্রচুর ভিড় দেখা যায়। রাজশাহী আসার পথে শুক্রবার ভোররাতে তিনি বিনা টিকিটের যাত্রী ধরতে অভিযান শুরু করেন। এ সময় ট্রেনে ১৬৫ জন বিনা টিকিটের যাত্রী শনাক্ত করা হয়। তাদের কাছ থেকে জরিমানা ও টিকিটের মূল্য বাবদ ৫৭ হাজার ৭৪০ টাকা আদায় করা হয়েছে।

তিনি আরো জানান, ট্রেনে ধূমপানের ব্যাপারেও অভিযান চালানো হয়েছে। বেশকিছু প্যাকেট সিগারেট জব্দ করে ধ্বংস করা হয়েছে।

সনি বাংলা ডট কম/ইআবি

সর্বশেষ - রাজশাহী