মঙ্গলবার , ৬ অক্টোবর ২০২৬ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

নগরীতে দুই মাদক ব্যাবসায়ী গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
অক্টোবর ৬, ২০২৬ ২:৪২ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার:রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে দেশীয় তৈরি চোলাইমদসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

আজ ০৬ অক্টোবর রাত সোয়া ১টার দিকে আরএমপির বিশেষ মাদকবিরোধী টিম রাজপাড়া থানা পুলিশের সহায়তায় বেতিয়াপাড়া সুইপার কলোনী গ্রামের রাজুলালের ছেলে শ্রী বিশাল বাবু (১৯) এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করে বিশালকে এবং একই গ্রামের শ্রী উজ্জল কুমারের ছেলে শ্রী সজল কুমার (২২)-কে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১৫ বোতলে মোট ৪ লিটার ১৭০ গ্রাম দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়।

আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত