বুধবার , ২৪ জুন ২০২৬ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

মতিহারে এসকাফ ও ইয়াবাসহ ৩ মাদক কারবারী গ্রেফতার

প্রতিবেদক
sonynews
জুন ২৪, ২০২৬ ৭:০৪ পূর্বাহ্ণ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মহানগরীতে মাদকবিরোধী অভিযানে ৪৯ বোতল ভারতীয় এসকাফ সিরাপ ও ৩ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ১১টার দিকে নগরীর মতিহার থানার সাতবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

বুধবার সকাল ১১টায় মতিহার থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আরএমপির উপ-পুলিশ কমিশনার মো. গাজিউর রহমান।

তিনি জানান, মঙ্গলবার রাতে চরসাতবাড়ীয়া এলাকায় অভিযান চালিয়ে আমদানিনিষিদ্ধ ভারতীয় এসকাফ সিরাপসহ রাজিব ও সিহাব নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে কামরুল ও ইব্রাহিমের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ৪৯ বোতল ভারতীয় এসকাফ সিরাপ ও ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিহার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নগরীতে মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং বিশেষ মাদকবিরোধী টিমের কার্যক্রম আরও জোরদার করা হবে।

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ রোববার: প্রস্তুতি সম্পন্ন

চন্দ্রিমায় পুলিশের অভিযানে চোরাই ভ্যান ও বিভিন্ন মালামালসহ চোর গ্রেপ্তার

রাজশাহীর ৮টি জেলায় ৩২ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন

শিরোইল কলোনি বড় জামে মসজিদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বিশাল জুলুস অনুষ্ঠিত

রাজশাহীর কাটাখালীতে র‌্যাবের অভিযানে ৪১ বোতল ফেন্সিডিল উদ্ধার

রাজশাহী-৩ আসনে সৌজন্যের রাজনীতি: বিজয়ী মিলনকে ফুলেল শুভেচ্ছা জানালেন প্রতিদ্বন্দ্বী আজাদ

রাজশাহীতে ৩ ডায়াবেটিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

রাজশাহীতে ৩ ডায়াবেটিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা

বাঘায় ৩০ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা রাঘববোয়ালতো বটেই চুনোপুঁটিরাও ডেভিল হান্টে ছাড় পাবে না

রুয়েট-এ এইচ-ই-এ-টি প্রকল্পে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত