বুধবার , ৮ জুলাই ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহী নগরীতে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

প্রতিবেদক
sonynews
জুলাই ৮, ২০২৬ ৩:০৫ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা ও ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।

আজ ০৮ জুলাই সকাল সোয়া ৮ টার দিকে মহানগরীর রাজপাড়া থানার লক্ষীপুর আইডি বাগানপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে একই এলাকার মো: আসলামের ছেলে মো: রব ওরফে রবিন (৩৫) এবং মৃত ইনারুল ইসলামের ছেলে মো: ইমন ইসলাম সবুজ (২২)- কে গ্রেপ্তার করে ডিবি। এ সময় রবিনের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৩৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার এবং মাদক বিক্রির নগদ ৪শ ২০ টাকা জব্দ করা হয়। এছাড়াও সবুজের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৪৫০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির ৪শ ৪৫ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের অপরাধ সংক্রান্ত পূর্বের রেকর্ড পর্যালোচনায় রবিনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজপাড়া থানায় ১৩টি এবং বোয়ালিয়া থানায় ১টি মামলার তথ্য পাওয়া যায়। এছাড়া সবুজের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজপাড়া থানায় ৪টি মামলার তথ্য পাওয়া যায়।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে রাজপাড়া থানায় মামলা রুজু করে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

একটি মহল বিএনপিকে জনবিচ্ছিন্ন করার চেষ্টা করছে: আব্দুস সালাম

রাজশাহী-২ আসন থেকে আ’লীগের মনোনয়ন চান বীর মুক্তিযোদ্ধার সন্তান জালাল উদ্দিন

এবার রাবি ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ভর্তি পরীক্ষা জালিয়াতিতে সংশ্লিষ্টতার অভিযোগ

ভারপ্রাপ্ত থেকে রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক হলেন জনি

রাজশাহীতে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ রোববার: প্রস্তুতি সম্পন্ন

হরিয়ানে নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় নারী-সহ আহত-৩

গোদাগাড়ীতে ৩০০পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান।

রাজশাহতে শিশু ধর্ষণের দায়ে ট্রাক্টর চালকের যাবজ্জীবন

তোয়াব খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

রাবির সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের