সোমবার , ২৪ জুন ২০২৪ | ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের জায়গায় দায়িত্ব পেলেন সুরেশ চন্দ্র

প্রতিবেদক
সনি নিউজ
জুন ২৪, ২০২৪ ১:০৯ অপরাহ্ণ

অনলাইন ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট থেকে সরিয়ে দেওয়া মতিউর রহমানের জায়গায় দায়িত্ব পেয়েছেন বিসিএস (শুল্ক ও আবগারি) ক্যাডারের কর্মকর্তা সুরেশ চন্দ্র বিশ্বাস। তাকে এ পদে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের উপসচিব মকিমা বেগম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের সদস্য (টেকনিক্যাল) সুরেশ চন্দ্র বিশ্বাসকে ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদে অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে এ আদেশ জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

এদিকে আলোচিত এ সরকারি কর্মকর্তাকে সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে সরানোর নির্দেশ দেওয়ার পরপরই নতুন পরিচালক নিয়োগের নির্দেশ দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আজ সোমবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এক চিঠিতে নতুন পরিচালক নিয়োগের এ আদেশ দিয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ আবু ইউসুফকে তিন বছরের জন্য ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে দুদকের উপপরিচালক আনোয়ার হোসেনের নেতৃত্ব তিন সদস্যের টিম গঠন করা হয়েছে। মতিউর রহমানের দুর্নীতি ও অবৈধ সম্পদ অর্জনের বিরুদ্ধে দলটি অনুসন্ধান শুরু করেছে। গত ৪ জুন তার বিরুদ্ধে দুদকে অভিযোগ জমা হওয়ার পর কমিশন থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।

এদিকে মতিউর রহমান, তার স্ত্রী ও ছেলেকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। যদিও গুঞ্জন শোনা যাচ্ছে তিনি দেশত্যাগ করেছেন।

এবার কোরবানির ঈদে রাজধানীর মোহাম্মদপুরের সাদিক অ্যাগ্রো থেকে মতিউর রহমানের ছেলে মুশফিকুর রহমান ১৫ লাখ টাকায় একটি ছাগল কেনা ছাড়াও ঢাকার বিভিন্ন খামার থেকে ৭০ লাখ টাকার গরু কিনেছেন বলে সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এর পর থেকে মতিউর রহমানের ছেলের দামি ব্র্যান্ডের ঘড়ি, গাড়ি, আলিশান জীবনযাপন এবং মতিউর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের নামে রিসোর্ট, শুটিং স্পট, বাংলোবাড়ি, জমিসহ নামে-বেনামে সম্পত্তি থাকা নিয়ে আলোচনা শুরু হয়।

 

সর্বশেষ - রাজশাহী

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশকে বিধ্বস্ত করে চূড়ান্ত পর্বে ইয়েমেন

থাকেন ৩০০ কিঃমিঃ দুরে তবুও মিথ্যা মামলার আসামি হলেন দিন মজুর!

আ.লীগকে বিপুল ভোটে বিজয়ী করার আহ্বান, সেই ওসি প্রত্যাহার

মওলানা ভাসানী মুক্তিকামী মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে আছেন, আলোচনা সভায় বক্তারা

মওলানা ভাসানী মুক্তিকামী মানুষের অনুপ্রেরণার উৎস হয়ে আছেন, আলোচনা সভায় বক্তারা

বাইডেনের কথিত উপদেষ্টা আরেফী বিমানবন্দরে আটক

রাজশাহীর গোদাগাড়ীতে ২১৫ গ্রাম হেরোইনসহ দুজন আটক, জব্দ মোটরসাইকেল

রাজশাহী নগরীতে আন্ত:জেলা চোর চক্রের তিন সদস্য গ্রেফতার; চোরাই মালামাল উদ্ধার

সাবেক দায়িত্বশীলদের নিয়ে রাজশাহী জেলা জামায়াতের প্রশিক্ষণ কর্মশালা

নির্বাচনে সত্য ও দায়িত্বশীল সংবাদ প্রকাশের আহ্বান বিভাগীয় কমিশনারের

রাজশাহীতে আইজিপির সঙ্গে পুলিশের শীর্ষ কর্মকর্তাদের মতবিনিময় সভা