বৃহস্পতিবার , ২৬ জুন ২০২৫ | ১১ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. আইন
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. উপসম্পাদকীয়
  5. কৃষি
  6. খুলনা
  7. খেলা
  8. চট্টগ্রাম
  9. চাকরীর খবর
  10. জাতীয়
  11. ঢাকা
  12. তথ্যপ্রযুক্তি
  13. দেশের খবর
  14. নারী
  15. বরিশাল

রাজশাহীতে আম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল মোজাম্মেলের

প্রতিবেদক
sonynews
জুন ২৬, ২০২৫ ১২:৩১ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পবা উপজেলার তেবাড়িয়া গ্রামে আম পাড়তে গিয়ে গাছেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোজাম্মেল হোসেন (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। বৃহস্পতিবার (২৬ জুন) সকালবেলা এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পবা থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, মোজাম্মেল হোসেন সকালে নিজ বাড়ির একটি আম গাছে উঠে কাঁচা বাঁশের ঝোকা দিয়ে আম পাড়ার চেষ্টা করছিলেন। গাছটির ভেতর দিয়ে বিদ্যুতের সঞ্চালন লাইন থাকায় অসাবধানতাবশত তার ব্যবহার করা বাঁশের ঝোকাটি বিদ্যুতের তারের সংস্পর্শে আসে। মুহূর্তেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছেই ঝুলে পড়ে তার নিথর দেহ।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় গাছ থেকে লাশ উদ্ধার করে। ওসি মনিরুল ইসলাম আরও জানান, এ বিষয়ে পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ - আইন

আপনার জন্য নির্বাচিত

রাজশাহী বিভাগীয় কমিশনারের সাথে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রুয়েটে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত

চাল চুরির অভিযোগ তোলা দুই যুবদল নেতার বিরুদ্ধে খাদ্য কর্মকর্তার মামলা

বিদ্যুৎ বিভাগে অন্ধকার অধ্যায়: সাবেক নেসকো এমডির দুর্নীতি নিয়ে নড়েচড়ে বসেছে দুদক

তামাক চাষ বন্ধে রাজশাহীতে লফস’র মানববন্ধন

নগরীতে বিশেষ অভিযানে ৪ জনসহ গ্রেপ্তার ২২

রাজশাহীতে ধান কাটতে গিয়ে সাপের কামড়ে শ্রমিকের মৃত্যু

নতুন বাংলাদেশের ধারণা পেল বিদেশিরা

মেজর জেনারেল কবিরের দেশত্যাগ রোধে তৎপর সেনাবাহিনী

যুবলীগের সম্মেলনকে ঘিরে নগর জুড়ে শোভা পাচ্ছে নাহানের ব্যানার ও ফেস্টুন